|

আখনি বিরিয়ানি

উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা ৩-৪টা, গরম মসলা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ।

 

পোলাওয়ের জন্য : সেদ্ধ চাল ১ কেজি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা-চামচ, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচি, দারুচিনি কয়েকটা, কাঁচা মরিচ ৮-১০টা, কিশমিশ ১ টেবিল চামচ, পানি ৭ কাপ, কেওড়া ৩ টেবিল চামচ।

প্রণালি : মাংসে সব মসলা মেখে আধা ঘণ্টা রেখে তেলে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ঢেলে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে পানি দিতে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার পোলাওয়ের সব মসলা ৭ কাপ পানিতে ফুটিয়ে নিতে হবে। ফুটানো পানিতে চাল ঢেলে পানি শুকিয়ে এলে মাংস দিতে হবে। ভালোভাবে নেড়ে কিশমিশ ও কাঁচা মরিচ দিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে। কেওড়া জল দিয়ে নামাতে হবে।

Similar Posts

  • |

    বর্ণিল বিরিয়ানি

    বর্ণিল  বিরিয়ানি   রেসিপিঃ উপকরণঃ   পোলাও চাল : ২ কাপ ফুলকপি কিউব করে কাটা :  ১ কাপ বরবটি :  ১ কাপ গাজর কিউব করে কাটা :  ১ কাপ আলু কিউব করে কাটা : ১ কাপ পেয়াজ কুচি ১/২ কাপ রসুন কুচি : ২ টেবিল চামচ কাজু বাদাম : ১/২ কাপ ধনিয়া পাতা কুচি : …

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • |

    তাক্কা

    উপকরণ : গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।             প্রণালি : হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি…

  • সবজির বিরিয়ানি

    শীতের সময় বাজারে নতুন নতুন সবজি ওঠে । আর এই সব সতেজ সবজি দেখলেই খেতে ইচ্ছে করে । আপনি যে কোনও বিরিয়ানি ভক্তকে  যদি বলেন ‘সবজি বিরিয়ানি’ খাবেন কিনা, তিনি চট করে বলতে পারেন সবজি বিরিয়ানি আবার হয় না কি ! গরু-খাসি-মুরগি ছাড়া আবার বিরিয়ানি হয় হয়? এ যুক্তি মানলে তাদের কি হবে যারা কোন রকম…