|

ইলিশ খিচুড়ি

উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ।

প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এবার রাইস কুকারে ৮ কাপ পানি দিয়ে ফুটাতে হবে। চাল, ডাল ও মাছের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মেখে রাইস কুকারে দিতে হবে। যখন হয়ে আসবে, তখন নামিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

  • বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

    বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- – উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ ১০ টি লবঙ্গ ২ টুকরা…

  • নরম খিচুড়ি

    উপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, চুই ঝাল ৬ টুকরো, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।   প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট…

  • |

    চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে…

  • |

    মুখরোচক সবজি-ডাল

    উপকরণ বুটের ডাল ২ কাপ। বেগুন ১টি (মোটা করে কাটা)। ক্যাপসিকাম-কুচি ১টি। টমেটো ২টি। মাশরুম ৩-৪টি। কাঁচামরিচ ২টি। হলুদগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া চা-চামচের তিনভাগের একভাগ। পেঁয়াজকুচি ১ চা-চামচ। আদা মিহিকুচি আধা চা-চামচ। রসুনকুচি আধা চা-চামচ। পাঁচফোড়ন ১ চা-চামচ। দারুচিনি ২ টুকরা। লবণ স্বাদমতো। তেল পরিমাণ মতো। পদ্ধতি লবণ, কাঁচামরিচ, আদা, ক্যাপসিকাম-কুচি দিয়ে ডাল সিদ্ধ করতে…

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।) প্রস্তুত প্রণালী :…