ইলিশ পোলাও

উপকরণ : ইলিশ মাছ ১টি (বড় হলে ভালো হয়)। পোলাওয়ের চাল আধা কেজি। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। নারকেলের দুধ ১ কাপ। তেল আধা কাপ। দারুচিনি কয়েকটি। এলাচ কয়েকটি। পেঁয়াজ বাটা ১ কাপ। পানি ৪ কাপ। কাঁচামরিচ ২০টি। চিনি ১ চা-চামচ। লবণ স্বাদমতো।

 

 

পদ্ধতি : মাথা ও লেজ বাদে মাছ ৮ থেকে ১০ টুকরা করতে হবে। আদা, রসুন, লবণ আর নারকেলের দুধ দিয়ে মাছের টুকরাগুলো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। যে পাত্রে মাছ রান্না করবেন সেটাতে তেল গরম করে দারুচিনি, এলাচসহ বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষাতে হবে। ভুনা হয়ে আসলে মসলার মধ্যে মাছের টুকরাগুলো ছেড়ে কম জ্বালে ২০ মিনিট ঢেকে রেখে দিন। মাঝে খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে দেবেন। মসলা তেলের উপর উঠলে নামিয়ে ফেলুন। তারপর পাত্র কাত করে রেখে তেল ঝরান। এখন মাছ রান্নার তেল থেকে দুই চামচ তেল নিয়ে পোলাও রান্নার পাত্রে দিন। এতে পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো করে ভেজে সঙ্গে পানি আর স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিতে হবে। পানি ফুটলে চাল ঢেলে দিয়ে নাড়ুন। এভাবে মৃদু আঁচে ১৫ মিনিট রেখে পোলাও চুলা থেকে নামিয়ে নিন। এবার মসলা থেকে মাছ আলাদা করুন।

পাত্র থেকে অর্ধেকের বেশি পোলাও তুলে আলাদা পাত্রে রেখে বাকি পোলাওয়ের ওপর মাছের তেল, মসলা, চিনি ও ৫-৬টি মরিচ দিন। এর ওপর আলাদা পাত্রে তুলে রাখা পোলাও থেকে অর্ধেক নিয়ে ঢেকে দিন। দমে ২৩ মিনিট রাখুন।

এবার ৪-৫ টুকরা মাছ পোলাওয়ের ওপর সুন্দর করে বিছিয়ে, বাকি পোলাও দিন। এর ওপর বাকি মাছের টুকরাগুলোর সঙ্গে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ১০ থেকে ১৫ মিনিট আবার দমে রাখুন। এভাবেই হয়ে গেল ইলিশ পোলাও।

Similar Posts

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • সয়া পোলাও

    ক) কোপ্তা উপকরণ : সয়া নাগেট এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, পেঁয়াজ মিহি কুচি এক কাপের চার ভাগের এক ভাপ, কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ, তেল দুই কাপ।  …

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…

  • শাহি মোরগ পোলাও

    উপকরণ : চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পিয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারুচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, ভাজা পিয়াজ।     প্রণালী : মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওর চাল এক কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাজুবাদাম আধা কাপ, গাজর (ছোট ছোট কিউব করে কাটা) আধা কাপ, পেস্তা আধা কাপ, দারুচিনি চার টুকরা, এলাচ ছয়টি, কিশমিশ সিকি কাপ, কাঠবাদাম আধা কাপ, জাফরান আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, পেস্তা-আমন্ড-কাজু বাটা দুই টেবিল-চামচ,…

  • বিন্দি পোলাও

    উপকরণ : পোলাওর চাল ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৪/৫টি, মাংসের কিমা ৩০০ গ্রাম, তেল ১ কাপ, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ।     প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও…