খাসির রানের রোস্ট

উপকরণ
১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।

 

প্রণালি
খাসির রান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে পানি শুষে নিতে হবে। এবার ময়দা ও লবণ মাখিয়ে হাড়সহ রানটি তেলের মধ্যে কম জ্বালে ১০ মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার একটি বড় হাঁড়িতে অন্য সব উপকরণ দিয়ে খাসির রানটি ডুবো পানিতে ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘণ্টা সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে প্রয়োজনে আবার পানি দিতে হবে। পানিটা ঘন হয়ে এলে এর সঙ্গে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিতে হবে।

Similar Posts

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • চিকেন ডালনা

    উপকরণ : চিকেন ৪-৫ টুকরা, মসুর/বুটের ডাল ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেল ও লবণ পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : চিকেন টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিন। চুলায় তেল গরম করে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে তাতে চিকেন টুকরা ছেড়ে দিন। একে একে আদা বাটা,…

  • |

    আম-পেঁপে মাংস

    উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ। ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল…

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • | |

    ঝাল বিফ বিরিয়ানি

    উপকরণ : কালিজিরা, কাটারিভোগ বা বাসমতি চাল আধা কেজি, গরুর সিনা বা রানের মাংস এক কেজি, তেল সোয়া কাপ, পেঁয়াজ স্লাইস ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ; হলুদ, মরিচ, জিরা, ধনে ১ চা চামচ করে; এলাচ, দারুচিনি, লবঙ্গ ২টি করে; গোলমরিচ বাটা আধা চা চামচ, তেজপাতা ২টি, জয়ত্রী বাটা…

  • গ্রেভি বিফ চিলি

    উপকরণ : হাড় ছাড়া মাংস ২ কেজি, কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম, ডিম ৪টি, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, সয়া সস ৩০ গ্রাম, ওয়েস্টার সস ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ২ টেবিল চামচ, কুকিং অয়েল ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিতে হবে।…