ছোলার ডালের হালুয়া

উপকরণ : ছোলার ডাল আধা কাপ, চিনি আড়াই কাপ, ঘি এক কাপের একটু কম, তেল এক কাপের একটু কম, খাওয়ার সোডা আধা চা-চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, এলাচির গুঁড়া আধা চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ।

 

 

প্রণালি : ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মিহি করে বেটে এলাচির গুঁড়া চিনি দিয়ে মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে।
তেল ও ঘি একসঙ্গে গরম করে ডাল দিয়ে ভুনতে হবে। হালুয়া যখন ফাঁপা হয়ে আসবে, তখন খাওয়ার সোডা দিয়ে কিছুক্ষণ ঘি মাখানো ডিশে ঢেলে ওপরে পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিয়ে পছন্দমতো টুকরো করে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    ডোরা কেক

    ডোরা কেক সকালে বা বিকালের  নাস্তা হিসেবে ডোরা কেক বা  প্যান কেক  খুবই সহজ ও স্বাস্থ্য সম্মত একটি নাস্তা । ঘরে বসে খুব কম সময়ে এটি তৈরি করা যায় । আসুন জেনে নেই এই রেসিপিটি – রেসিপিঃ উপকরণঃ  ময়দা ১ কাপ চিনি ১/২ কাপ ডিম ১ টা বেকিং পাউডার ১ চামচ সয়াবিন তেল ২ চামচ…

  • ভিন্ন স্বাদে গাজরের পায়েস

    গাজর এমন এক সবজি যে কোনো পদ কমবেশি সবাই পছন্দ করেন। সেইসাথে  গাজরে রয়েছে নানা পুষ্টিগুণ। গাজরের এক জনপ্রিয় সুস্বাদু ডেজার্ট হলো গাজরের পায়েস। পুষ্টি ও স্বাদে ভরপুর এই পায়েস।বাড়ির ছোট বড় সকলের খুব পছন্দের ডেজার্ট । আপনি চাইলেই কম উপকরণে, অল্প সময়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্ট টি । চলুন জেনে নেই…

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

  • |

    শাহী ফ্রুট জর্দা

    শাহী ফ্রুট জর্দা উপকরণ- ১)চিনিগুড়া চাল ১ কাপ ২)চিনি ১ কাপ ৩)ঘি ১ কাপ ৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে ৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি) ৬)কেউড়া জল ১ টেবিল চামচ ৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি) ৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত ৯)তেজপাতা ২…

  • যুগলবন্দী

    উপকরণ: ছানা ২ কাপ, ক্ষীর ১ কাপ, মাওয়া আধা কাপ, খেজুরবাটা আধা কাপ, আমন্ড বাদামবাটা আধা কাপ, গোলাপ এসেন্স সামান্য, গুঁড়া চিনি দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ, পেস্তাবাদামের কুচি আধা কাপ।   প্রণালি: এক কাপ ছানা, পৌনে এক কাপ গুঁড়া চিনি, গোলাপ এসেন্স একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। ছানার পানি শুকিয়ে…