|

বিফ ফ্রাইড কাবাব

উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।

 

প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে পানি ছেঁকে অল্প করে ছেঁচে তাতে একে একে সব মসলা বাটা ও গুঁড়া, লবণ ও সিরকা দিয়ে মাখিয়ে একদিন ফ্রিজে রেখে পরিমাণমতো পানি দিয়ে চুলায় মাখামাখা করে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরো ও কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে সিদ্ধ মাংস দিয়ে ভাজা ভাজা করে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন বিফ ফ্রাইড কাবাব।

Similar Posts

  • গাজরের জর্দা

    উপকরণ : গাজর কুচানো ১ কাপ, চিনি আধা কাপ, ঘি আধা কাপ, জাফরান ২ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, মোরব্বা ২ টেবিল চামচ, কমলার রস আধা কাপ, এলাচ, দারুচিনি ২টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে গাজর কমলার রস দিয়ে সিদ্ধ করে নিন। প্যানে ঘি…

  • |

    পুরনো ঢাকার তেহারী

    উপকরণ : গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, গোলমরিচ ৫/৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জায়ফল১/২ টি, জয়ত্রি ১/২ চা চামচ, ভেজিটেবিল+সরিষার তেল ১/২ কাপ, পেঁয়াজ স্লাইস ১কাপ, আদা বাটা ২চামচ, রসুন বাটা ১ চামচ, টক দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো। প্রস্তুত প্রণালি : -প্রথমে…

  • শাহি চিকেন কোর্মা

    উপকরণ : মুরগি ২টি ১৬ পিস করতে হবে। টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ মিহি করে কাটা ২ কাপ, ২-৩টি এলাচ ও দারুচিনি, তেজপাতা ২টি, ঘি ২ টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণমতো। আস্ত কাঁচামরিচ ৭-৮টি, লবণ স্বাদ অনুযায়ী, কিশমিশ ১৫-২০টি, কাঠবাদাম ও…

  • আফগানি মালাই কাবাব

    উপকরণ : মুরগির হাড় ছাড়া বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাটা ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পনিরকুচি ৪ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, মালাই ১ কাপ, তেল ২ টেবিল-চামচ,…

  • গরুর মাংসের শাহী কোরমা

    আমরা বিভিন্ন উপলক্ষ্য বা ঘরোয়া আয়োজনে গরুর মাংসের বিভিন্ন রকম পদ না থাকলে যেন  চলে না ! তাছাড়াও ছুটির দিনের বাহারি খাবারের সাথেও তো চাই গরুর মাংসের বিশেষ পদ থাকতেই হবে ! আর গরুর মাংসের বিভিন্ন পদ তৈরি করাও অনেকের কাছে বেশ ঝামেলার বিষয়। তবে আপনি চাইলেই কিন্তু ঝটপট গরুর মাংসের বিশেষ এক রেসিপি তৈরি…

  • গ্রেভি বিফ চিলি

    উপকরণ : হাড় ছাড়া মাংস ২ কেজি, কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম, ডিম ৪টি, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, সয়া সস ৩০ গ্রাম, ওয়েস্টার সস ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ২ টেবিল চামচ, কুকিং অয়েল ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিতে হবে।…