ভাজে কিমা পরোটা

যা লাগবেঃ

কিমা ১ কাপ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি সামান্য, ডিম ১ টা, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, লবণ, ঘি ও তেল পরিমাণমতো, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ।

 

যেভাবে করতে হবেঃ

প্রথমে ময়দা, ঘি, ডিম, বেকিং পাউডার, চিনি ও লবণ একত্রে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ১ ঘণ্টা। এবার কিমা, আদা-রসুন ও লবণ দিয়ে সিদ্ধ করে পেঁয়াজ- কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিন। এরপর ময়দার ডোকে ২ ভাগ করে ১ ভাগ দিয়ে একটা বড় রুটি বেলে তাতে ডিমের প্রলেপ দিয়ে কিমা ছড়িয়ে ভাজ করে ছোট আকারে তেলে ডুবিয়ে রেখে দিন ১০ মিনিট। ১০ মিনিট পর, তুলে আলতো করে বেলে নিয়ে তাওয়ায় ঘিয়ে মচমচে করে ভেজে নিন।

Similar Posts

  • খাস্তা পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ডিম ১টা, চিনি ২ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো। প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো বানাতে হবে। এবার গোল রুটি বেলে…

  • মচমচে মুরালি

    উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন।…

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…

  • নিমকি পুড়ি

    উপকরণ : ময়দা ৪ কাপ, ডিম ১টি, পানি সামান্য, ময়ানের জন্য তেল ১/২ কাপ, কালোজিরা ১/২ চা চামচ, তেল ২ কাপ ভাজার জন্য, লবণ সামান্য। প্রণালি : প্রথমে ময়দা চেলে নিন। এবার তাতে একে একে তেল, ডিম, কালোজিরা, লবণ ও পানি দিয়ে ময়ান তৈরি করুন। এবার ময়ানটি পাতলা কাপড়ে জড়িয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ২…

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে…

  • সবজি পরোটা

    উপকরণ: পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪…