মজাদার দই পুডিং এর রেসিপি

পরিবারের সবার পুষ্টির চাহিদা পূরণ করবে এই রেসেপি। সেই সঙ্গে অতিথি আপ্যায়নে এই রেসেপি জটপট তৈরি করা যায়। চলুন শিখে নিই মজাদার দই পুডিংয়ের প্রস্তুতপ্রণালি।

উপকরণ

ডিম ৪টি, গুঁড়াদুধ ৪ টেবিল চামচ, দই ১ কাপ, চিনি ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এলাচ ২টি, ঘি ১ চামচ, দারুচিনি ১ টুকরা, পানি ১/২ কাপ।

প্রস্তুতপ্রণালি

প্রথমে গুঁড়াদুধ ও পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। দই একটি সুতি কাপড়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পরিষ্কার পাত্রে ডিমগুলো ভেঙ্গে নিয়ে ভালো করে বিট করুন। এবার চিনি ও কর্নফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেশান।

এরপর একটি পাত্রে পুডিং একটু তেল ও চিনি দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। পাত্রটি ঠান্ডা হলে ১ চামচ ঘি দিয়ে ব্রাশ করুন। এখন ডিমের মিশ্রণটি পুডিং পাত্রটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ২০-২৫ মিনিট গরম করে নিন।

সবশেষে উপুর করে প্লেটে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ মজার দই পুডিং।

 

Similar Posts

  • |

    মোঘলদের মোগলাই রহস্য

    প্রতিদিন সন্ধ্যা হলেই মন ছুটে যায় হোটেলে। হ্যাঁ, আমি সেই মোগলাই পরটার কথাই বলছি।মোগলাই পরটা আমাদের সবার ই অনেক পছন্দের।এই খাবারটি কিন্তু মোঘলদের সময় থেকে চলে আসছে। আজ আমরা এই ঐতিহাসিক খাবারটি রেসিপি জানবো- উপকরন ঃ ময়দা-২ কাপ, ডিম- ২ টি, কিমা(রান্না করা)-১ কাপ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি/পুদিনা পাতা কুচি- ২…

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …

  • বাড়িতেই বানান ইতালিয়ান পিৎজা

    পিৎজা এখন সাবার কাছেই খুব জনপ্রিয় ।  ইতালিয়ান পিৎজা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু এ খাবারটি বাড়িতে বানানোর উপায় জানা না থাকায় প্রায় আমরা  সবাই রেস্টুরেন্টেই খান। কিন্তু যদি রেস্টুরেন্টের স্বাদের পিজা তৈরি করা যায় বাড়িতেই  তাহলে এতে যেমন ভেজালমুক্ত সব উপাদান ব্যবহার করা যাবে তেমন স্বাস্থ্যকর খাবারও নিশ্চিত…

  • |

    ঈদ স্পেশাল – বিফ ভেজিটেবল রোল

    দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ। এই ঈদে ঘরে থাকবে প্রচুর গরুর গোশত। গরুর গোশত দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রকম মজাদার খাবার। আজ আমরা দেখব ‘বিফ ভেজিটবল রোল’ তৈরি করার একটি সহজ রেসিপি। যা যা লাগবেঃ- গরুর গোশতের কিমা- ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের- ১টি, গাজর- ২টি, বরবটি- ৫০ গ্রাম, লবণ- পরিমাণমতো, চিনি- ১…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

Leave a Reply