মাটন ভুনা

উপকরণ : খাসির মাংস ১ কেজি, সয়াবিন তেল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ৫০ গ্রাম, রসুন বাটা ৫০ গ্রাম, হলুদ গুঁড়া ২০ গ্রাম, মরিচ গুঁড়া ২০ গ্রাম, জিরা গুঁড়া ২০ গ্রাম, ধনিয়া গুঁড়া ২০ গ্রাম, টমেটো কুচি ১০০ গ্রাম, টক দই ১০০ গ্রাম এবং লং, এলাচ, দারুচিনি, লবণ ও তেজপাতা পরিমাণমতো।

 

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে খাসির মাংস দিয়ে ওই মাংসে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, টমেটো, দই, গরম মসলা, তেল দিয়ে মাংস ভুনতে হবে। মাংস ১০ থেকে ১৫ মিনিট ভুনার পর যখন শুকিয়ে আসতে থাকবে তখন এর মধ্যে পরিমাণমতো পানি দিতে হবে এবং ঢেকে দিতে হবে, যেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। আধা ঘণ্টা পর ঢাকনা খুলে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিতে হবে, যেন মাংসের পানি শুকিয়ে একটু ঘন হয়। মাংস সিদ্ধ হয়ে গেলে পাত্রে ঢেলে ওপরে ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…

  • |

    বিফ বিহারি

    উপকরণ : ১ কেজি গরুর মাংস (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনে পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • গাজরের ফিরনি

    উপরকণ : দুধ ২ লিটার, পোলাওর চাল ১ মুঠ, গাজর ১ কাপ, চিনি ১ কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, এলাচ ৪টি, ঘি ২ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, জাফরান সামান্য, পেস্তাবাদাম কুচি ২ চা চামচ, কাঠবাদাম কুচি ২ চা চামচ।       প্রস্তুত প্রণালি : প্রথমে চাল আধ ভাঙা করে নিন। দুধ…

  • শিখমপুরি কাবাব

    উপকরণ : মিহি কিমা দেড় কাপ, এলাচি-দারুচিনি-লবঙ্গ ২টি করে, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, নারিকেলের দুধ ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, হলুদের গুঁড়া সিকি চা-চামচ, বেসন এক টেবিল চামচের একটু কম, ধনের গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, জিরার গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচের…

  • বিফ কোপ্তা কারী

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ স্বাদমতো .   পদ্ধতি : একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে…