|

মুগডালের শুকনো খিচুড়ি

উপকরণ : ১ কাপ বাসমতী চাল, আধা কাপ ভাজা মুগডাল, পরিমাণমতো পাঁচফোড়ন, আদা কুচি পরিমাণমতো, সয়াবিন তেল, লবণ ও হলুদের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ ও তেজপাতা।

 

প্রণালি : চাল ও ডাল আলাদা করে ধুয়ে নিন। পাত্রে সয়াবিন তেল ঢেলে গরম করে তেজপাতা ও শুকনো মরিচ নেড়েচেড়ে পাঁচফোড়ন দিয়ে দিন। হালকা ভাজা হয়ে গেলে আদা কুচি ছেড়ে দিন। বাদামি রং হলে তেলের মধ্যে চাল ও ডাল দিয়ে দিন। এরপর পরিমাণমতো লবণ ও এক চা-চামচ হলুদের গুঁড়া দিয়ে চালটা ভেজে নিন। এবার তিন কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে মিনিট দশেক জ্বাল দিলে পানি কমে আসবে। তখনই বুঝতে হবে চাল সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে কয়েকটি কাঁচা মরিচ লম্বালম্বি করে কেটে খিচুড়ির ওপর ছড়িয়ে দিতে হবে। খিচুড়ি পরিবেশনের সময় মাছ ভাজি, বেগুন ভাজি বা লুচি দেওয়া যেতে পারে।

Similar Posts

  • |

    বাসমতি চালের সবজি খিচুড়ি

    উপকরণ বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ,…

  • খিচুড়ির থালা

    যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা। যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে…

  • |

    মুখরোচক সবজি-ডাল

    উপকরণ বুটের ডাল ২ কাপ। বেগুন ১টি (মোটা করে কাটা)। ক্যাপসিকাম-কুচি ১টি। টমেটো ২টি। মাশরুম ৩-৪টি। কাঁচামরিচ ২টি। হলুদগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া চা-চামচের তিনভাগের একভাগ। পেঁয়াজকুচি ১ চা-চামচ। আদা মিহিকুচি আধা চা-চামচ। রসুনকুচি আধা চা-চামচ। পাঁচফোড়ন ১ চা-চামচ। দারুচিনি ২ টুকরা। লবণ স্বাদমতো। তেল পরিমাণ মতো। পদ্ধতি লবণ, কাঁচামরিচ, আদা, ক্যাপসিকাম-কুচি দিয়ে ডাল সিদ্ধ করতে…

  • |

    মাংস খিচুড়ি

    উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ,…

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…