|

মেথির তেলের জাদুকরি গুন

রান্নার অনুষঙ্গ হিসেবে মেথির সাথে কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা।মেথির মতই, মেথির তেল ও অনেক উপকারী। আজ আমরা মেথির তেলের উপকারিতা সম্পর্কে জানবো।

আমাদের চুলের বহু সমস্যায় মেথির তেলের রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে,খুশকি দূরীকরণসহ আরো অনেক ক্ষেত্রে মেথির তেলের ব্যবহার হয়ে থাকে।তাই সুন্দর চুল পেতে ঝটপট এর ব্যবহার শুরু করে দিন।

পদ্ধতি-১

মেথির তেল ১ টেবিল চামচ,  নারিকেল তেল/ আমন্ড অয়েল/ অলিভ অয়েল সব এক সাথে পরিমাণ মত।

সব তেল এক সাথে মিক্সড করে   ম্যাসাজ করুন।  চুলে তেল দেয়ার আগে, তেলটা সামান্য গরম করে নিতে পারেন।এভাবে ৪০/৪৫ মিনিট  রেখে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। এভাবে মিশ্রণটি সপ্তাহে এক দিন অথবা মাসে দুইবার লাগাতে পারেন।

 

ফলাফলঃ

চুল পড়া বন্ধচুলের-যত্নে-মেথির-উপকারিতা।আগা ফাটা সমস্যা দূর করে।চুলের ঘনত্ব বৃদ্ধি ও চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে।

সতর্কতাঃ

মিশ্রণটি পরিষ্কার চুলে লাগান।মেথিতে আপনার এালার্জি থাকলে মিশ্রণটি ব্যবহার না করাই ভাল।

পদ্ধতি-২

মেথির তেল,  নারিকেল তেল।

১ টেবিল চামচ নারিকেল তেল নিন। এতে ১ টেবিল চামচ  মেথির তেল নিন। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি গরম করে নিন। হালকা ঠাণ্ডা হলে ভালো ভাবে চুলে ম্যাসাজ করে নিন।

সারা রাত রেখে পরেরদিন শ্যাম্পু করে, চুলে কন্ডিশনার দিন। এভাবে সপ্তাহে দুই বার এই তেলটি ব্যবহার করুন।

ফলাফলঃ

চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত হয়।অকালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যায়।আগের তুলনায় চুলের রুক্ষতা কমে, তাতে কোমলতা ফিরে আসে ও স্ক্যাল্পের চুলকানি কমে ও খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।

মেথি ঔষধী গুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন-সি, আয়রণ, পটাসিয়াম, নিকোটিনিক এসিড, লেসিথিন।

নিয়মিত এই পদ্ধতি দুই টির যে কোন একটি নিয়মিত ব্যাবহার করবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

বেশি করে পানি পান করুন এবং প্রচুর পরিমানে শাক সবজি খান।

অরগানিক মেথির তেল পেতে ক্লিক করুন 

Similar Posts

  • দারুচিনির শতগুণ

    দারিচিনিকে আমরা সবাই মসলা হিসেবেই চিনে থাকি।আশ্চর্যের বিষয় হলো এতে রয়েছে প্রচুর বহুমুখী গুণাবলি। দারুচিনি এইগ্রহের সবচেয়ে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাস জন্য শতাব্দীর পর শতাব্দীর ধরে প্রায় প্রত্যেক সংস্কৃতির দ্বারা সম্মানিত হয়ে আসছে। দারুচিনিতে রক্তের শর্করার রোধক সহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে যা , প্রদাহ কমাতে এবং স্নায়বিক…

  • |

    চুলচেরা চুলের সাজ

    নানা আয়োজনে চলছে ঈদের প্রস্তুতি। সময় ও পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজটাও ভেবে রাখতে পারেন। ঈদে চুলের সাজ কেমন হতে পারে, হাল ফ্যাশনে চুলের কেমন ধরন চলছে—এমন নানান বিষয়ে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সকালের স্নিগ্ধতায় সকালের সাজে সতেজ ভাব রাখুন। গোসলের পর ব্লো ড্রাই করে নিতে পারেন। যেকোনো বয়সের নারী এ সময়টাতে…

  • |

    ইসুবগুল

    ইসুবগুল গতকাল আমরা একটা ছবি পোস্ট করেছিলাম যে এই কন্টেইনারে কি আছে ? আপনারা অনেকেই বলতে পেরেছেন আবার অনেকে বলতে পারেননি । অনেকেই বলেছেন যে এই কন্টেইনারে আছে তোকমা দানা , তিসি , মৌরি ,জিরা , সিয়া সিড ,আবার একজন বলেছে এইটা নাকি  গরুর মাংস ইত্যাদি কিন্তু অনেকে আবার সঠিক উত্তর ও দিয়েছেন এটা হচেছ…

  • |

    কালোজিরা তেল এর যত গুণগান

    কালোজিরার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালোজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারি। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে। আসুন আমরা আজ আশ্চর্য বীজ কালোজিরার উপকারিতা গুলো জেনে নেই।   স্মরণ শক্তি বৃদ্ধি : এক চা-চামচ পুদিনাপাতার…

  • সুন্দর ও সুস্থ থাকতে চাইলে তিসির বীজ ও তিসির তেল সেবন করুন।

    তিসি বীজ যার ইংরেজি নাম ফ্লেক্স সিড। আমরা যাকে তিসি হিসেবেই চিনে থাকি। তিসি বীজ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো একটি খাবার। তিসি বীজ ফাইবার, ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিডের প্রধান উৎস। আমাদের দেশে বাদামি ও হলুদ রঙের তিসি বীজ বেশি পাওয়া যায়। আপনি কি জানেন ছোট্ট এই বীজের অসাধারণ স্বাস্থ্যগুণ?  চলুন তবে দেখে নেয়া…

  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…