মোরগ পোলাও

উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ।
মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, এলাচ (থেঁতো করা) ৪টি, লবঙ্গ ১০-১২টি, গোল মরিচ ১২-১৪টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা। সব উপকরণ জ্বাল দিয়ে পানি দেড় লিটার থেকে ১ লিটার করে ছেঁকে নিতে হবে।
পোলাও: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ও বাদামের কুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৭-৮টি, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, মাওয়া (গুঁড়া করা) আধা কাপ।

 

 

প্রণালি: মাংস ধুয়ে দই ও বাটা মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজের কুচি একটু ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। মাংস রান্না করার সসপ্যানে মুরগির স্টক দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে, যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও ও মাওয়া দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে। সবশেষে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করা যায় মজাদার মোরগ পোলাও।

Similar Posts

  • সাদা পোলাও

    উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, ঘি আধা কাপ, দারুচিনি ২ সেমি ৩ টুকরা, এলাচ ৩টি, আদা বাটা ২ চা চামচ, লবণ ১ টেবিল চামচ, পানি ফুটানো ৭ কাপ, কেওড়াজল ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।     প্রণালী: চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায়…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…

  • হাঁসের আখনি পোলাও

    উপকরণ: ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ। খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ…

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • চিংড়ি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।       প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য…