শিউলির ডাল

যা যা লাগবে
কাঁচা মুগ ডাল-১০০ গ্রাম, সর্ষে- আধা চা চামচ, আদা বাটা-আধা চা চামচ, লবণ-স্বাদমতো, কচি শিউলি পাতা-৫টি, ঘি-২ চা চামচ, কাঁচা মরিচ-৪টি।

 

যেভাবে করবেন
কাঁচা মুগ ডাল সিদ্ধ করে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে তাতে সর্ষে ও ২টি কাঁচা মরিচ ফোঁড়ন দিন। শিউলি পাতা ধুয়ে টুকরো করে কড়াইতে ছেড়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে সামান্য লবণ ও আদাবাটা দিয়ে কষে সিদ্ধ ডাল কড়াইতে ঢেলে ফুটতে দিন। নামাবার আগে সামান্য ঘি দিতে পারেন।

Similar Posts

  • ছোলার ডাল নারকেল

    উপকরণ : ছোলার ডাল ১ কাপ, নারকেল কুচি আধা কাপ, ঘি, তেল, লবণ, জিরা, আদা বাটা, চিনি পরিমাণমতো। তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।   প্রণালি : লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত…

  • স্পেশাল হালিম

    উপকরণ : খাসির মাংস- ১ কেজি, মুগ ডাল- আধা কাপ, মসুর ডাল-আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, আদা+রসুন বাটা- ২ টেবিল চামচ, দারুচিনি+এলাচ- ৮/৯টি, তেজপাতা- ২/৩টি, পোলাও চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল…

  • আম ও নারকেলের টক মিষ্টি ডাল

    উপকরণঃ মসুর ডাল ১/২ কাপ, চালের গুঁড়া ১চা চামচ, কাঁচা আম ৩টা, মরিচ গুঁড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, মেথি ১/৪ চা চামচ, মৌরি ১/৪ চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ৪/৫টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,…

  • ডাল ডিম কারি

    উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, পুদিনাপাতা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, পানি ও তেল পরিমাণ মতো এবং টক দই ৫০০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : এক রাত মাষকলাইয়ের ডাল…

  • দই বড়া

    বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো। বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ…