কাঁচা কাঁঠালের বিরিয়ানি

উপকরণ : কাঁচা কাঁঠালের টুকরা ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেল ও ঘি এক কাপের একটু কম, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ-বেরেস্তা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩টি করে, টমেটো কুচি ১টি, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, আলুবোখারা ৪-৫টি, কাঁচা মরিচ ৮-১০টা, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, ছোট গোলআলু ২৫০ গ্রাম। পোলাও: চাল ২ পট, পানি ৩ পট, বেরেস্তা ২ টেবিল চামচ, গুঁড়াদুধ ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপ, চিনি ১ চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, এলাচি ও দারচিনি ৩টি করে।

বিরিয়ানির মসলা : এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহিজিরা, সাদা গোল মরিচ ও লবঙ্গ। এ মসলাগুলো অল্প অল্প নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মসলা হয়ে যাবে।

 

 

প্রণালি : পাত্রে তেল, ঘি দিয়ে ছোট আলু ভেজে তুলতে হবে। বাকি তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ একটু ভেজে আদা, রসুন, গরম মসলা ও টক দই দিয়ে কষাতে হবে। এতে কাঁঠালের টুকরাগুলো দিয়ে কষাতে হবে। সেদ্ধর জন্য অল্প পানি দিতে হবে। টমোটো কুচি করে দিতে হবে। কেওড়া জল ও আলুবোখারা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে পানি শুকালে নামানোর আগে ১ চা-চামচ বিরিয়ানির মসলা দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। পোলাও রান্নার জন্য পাত্রে চাল বাদে সবকিছু একসঙ্গে ফুটিয়ে নিন। এতে ১০ মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চালের পানি সমান হলে তাওয়ার ওপর দমে বসান। ১০ মিনিট পর রান্না কাঁঠাল ও ভাজা আলু পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন।

Similar Posts

  • |

    আফগানি বিরিয়ানি

    আফগানি বিরিয়ানি রেসিপিঃ উপকরণঃ ১. পেঁয়াজ কুঁচি –  ২ কাপ ২.  তেল – ১.৫ কাপ ৩. পানি – ৪/৫ কাপ ৪. লবণ – ২.৫চা চামচ ৫. মাটন – ৫০০ গ্রাম ৬. রসুন বাটা – ২ টেবিল চামচ ৭. গরম মশলা – ১ চা চামচ ৮. এলাচি পাউডার – ১ চা চামচ ৯. চিনি – ২/৩…

  • সবজির বিরিয়ানি

    শীতের সময় বাজারে নতুন নতুন সবজি ওঠে । আর এই সব সতেজ সবজি দেখলেই খেতে ইচ্ছে করে । আপনি যে কোনও বিরিয়ানি ভক্তকে  যদি বলেন ‘সবজি বিরিয়ানি’ খাবেন কিনা, তিনি চট করে বলতে পারেন সবজি বিরিয়ানি আবার হয় না কি ! গরু-খাসি-মুরগি ছাড়া আবার বিরিয়ানি হয় হয়? এ যুক্তি মানলে তাদের কি হবে যারা কোন রকম…

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • |

    ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি

    কাচ্চি বিরিয়ানি উপকরণঃ খাসির মাংস ২ কেজি পোলাওয়ের চাল ১ কেজি ঘি ২৫০ গ্রাম আলু আধা কেজি পেঁয়াজের ভেরেস্তা এক কাপ দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের) এলাচ ১০-১২টি আদা বাটা ২ টেবিল চামচ রসুন বাটা ২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ জিরা আধা চা…

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…

  • ইলিশ মাছের দম বিরিয়ানি

    উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ,…