কাশ্মীরি পোলাও

উপকরণ: পুরোনো বাসমতী চাল দুই কাপ (ধুয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন), তেল সিকি কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, এলাচি চারটি, লবঙ্গ দুটি, লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, চিনি এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, কিশমিশ দুই টেবিল-চামচ, শাহি বিরিয়ানি মসলা এক টেবিল-চামচ, পোলাও রান্নার জন্য ফুটানো গরম পানি আড়াই কাপ, আদাবাটা এক চা-চামচ, কেওড়া এক টেবিল-চামচ, জাফরান আধা চা-চামচ, মাওয়া সিকি কাপ, আনারসকুচি এক কাপ, আঙুর চিরে নেওয়া ২৫০ গ্রাম, ঘি সিকি কাপ, তেজপাতা দুটি, দারচিটি চার টুকরা, গুঁড়ো দুধ দুই টেবিল-চামচ, কাজু বাদাম আধা কাপ, গরম পানি আড়াই কাপ, রসুনবাটা আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ (দুই টেবিল-চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন), ডালিম বা আনার দানা আধা কাপ, আপেলকুচি এক কাপ, চেরিকুচি সিকি কাপ, কমলা দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)।

শাহি বিরিয়ানি মসলা: দারচিনি, এলাচি (বড় ও ছোট), লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শাহি জিরা, কাবাব ও চিনি পরিমাণমতো টেলে গুঁড়া করে নিন।

 

 

প্রণালি: সব ফল একটি বাটিতে এক টেবিল-চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে দিন। হাঁড়িতে তেল ও ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলার ফোড়ন দিন। তাতে পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে তাতে ভিজিয়ে রাখা বাসমতী চাল দিন। পাঁচ মিনিট ভেজে গুঁড়ো দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজুন। চাল ভাজা হলে ফুটানো গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন মাঝারি আঁচে। পানি টেনে গেলে সব ফল, গোলাপজল, কেওড়া ও চিনি দিয়ে নেড়ে মাওয়া ছিটিয়ে ঢেকে দিন। পানি সম্পূর্ণ টেনে গেলে চারটি কাঁচা মরিচ, কাজু বাদাম ও বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ওপর থেকে দুধে ভেজানো জাফরান ও কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। তারপর পোলাও ঝরঝরে হলে ঢেকে চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ।

Similar Posts

  • টক বরই এর যত বড়াই

    টক বরই এর যত বড়াই শীত মৌসুমে পাওয়া যায় হরেক স্বাদের বরই। মুখরোচক এই ফলটি কাঁচা-পাকা সব অবস্থাতেই খেতে সুস্বাদু। লবণ মরিচের গুড়া বা কাসুন্দি দিয়ে বরই ভর্তার নাম শুনলেই যে কারো জিভে জল আসতে বাধ্য। বরই, কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা…

  • |

    বোম্বাই মরিচ

    মরিচ চিবিয়ে কান মুখ গরম করেন নি এমন মানুষ খুব কমই দেখা যাবে। কম বেশি আমাদের সকলেরই এই ধরনের মজার অভিজ্ঞতা আছে। ঘটনাটি বেশি ঘটে আমরা তখন যখন আমরা মুড়ি মাখানো বা ঝালমুড়ি খাই। মরিচ চিবালে কেমন লাগে সেটি জানা সত্ত্বেও আমরা মুড়ি মাখানোর সময় বলি যে “মামা আমারটাই কিন্তু ঝাল বেশি হবে”। তো সে…

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • |

    মজাদার ফিশ কাবাব

      কাবাব সবারই একটি প্রিয় খাবার। পরিবারের সবার জন্য বিশেষ কিছু রান্না করতে চাইলে কাবাব রান্নার কথাই প্রথমে মাথায় আসে। সন্ধ্যা নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন স্বাস্থ্যকর ফিশ কাবাব উপকরণ : ভেটকি মাছ,  পেয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, ধনেপাতা কুচি,  পুদিনা পাতা কুচি, মরিচের গুড়া,  বেসন, পাতি লেবুর রস, ঘি বা…

  • | |

    কড়াই কেক

    কড়াই কেক রেসিপিঃ উপকরনঃ     ময়দা ১ কাপ , ডিম ৪ টা , বেকিং পাউডার  ১/২  চা চামচ , কোকো পাউডার ১ চা চামচ , তেল ১ কাপ , চিনি ১ কাপ ,  ভ্যানিলা এসেন্স ১ চা চামচ , ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ , লবণ স্বাদমত , পরিবেশনের জন্য চকলেট ও জেমস । প্রণালীঃ…

  • তেঁতুলের অজানা কথা

    তেঁতুল হল এক প্রকারের টকফল। তেঁতুল সম্পর্কে অনেকের ভুল ধারনা আছে। যে তেঁতুল খেলে শরীরের রক্ত পাতলা হয়ে যায়। তেঁতুল খেলে নানা সমস্যা দেখা দেয়।কিন্তু এই ধারনা ভুল। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে তেঁতুল শরীরের জন্য উপকারি একটি ফল। তেঁতুলের উপাদান সমূহ মানব শরীরের জন্য প্রয়োজনীয়। তেঁতুলের গুনাগুন বা উপকারিতা খাবার হজমের সমস্যা থাকলে তেঁতুল খেলে সেই…