খাসির দোপিঁয়াজি

উপকরণ : মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৫-৬টি।

 

প্রণালি : দই দিয়ে মাংস ১ ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। ঘি গরম করে অর্ধেক পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখতে হবে। ওই ঘিতে সব মসলা কষিয়ে বাকি পেঁয়াজ ও মাখানো মাংস দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংসের পানিতে মাংস সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে গরম মসলার গুঁড়া, টমেটো সস, কাঁচা মরিচ, ভাজা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

Similar Posts

  • |

    আদানা কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, লবণ ১-২টি চামচ, পেপরিকা ১ চা চামচ, কাঁচামরিচ ১০ গ্রাম, পেঁয়াজ ২টি বড়, পুদিনা পাতা ১০ গ্রাম, জিরা ১টি চামচ, ব্ল্যাক পিপার ১-২ চামচ।   প্রস্তুত প্রণালি : বিফ ও চর্বি মিশিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। অন্যদিকে…

  • |

    ভাজা মাংস

    উপকরণ : গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।     প্রণালি : মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ…

  • জান্নাত-ই-শিরিন

    উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : দুধ জাল দিতে হবে। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ূন। তারপর…

  • ফখরুদ্দিনের খাসির কাচ্চি বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন ফখরুদ্দিন রেস্তোরাঁর চেয়ারম্যান মোহাম্মদ রফিক উপকরণ : খাসির মাংস ৬ কেজি (প্রতি কেজিতে ৮ থেকে ১০ টুকরা হবে), লবণ ২৫০ গ্রাম বা কিছুটা বেশি, আদা বাটা ১ কাপ, রসুন বাটা ১ কাপ, দই ২ কাপ, জর্দার রঙ বা জাফরান ২ গ্রাম, দারুচিনি ও এলাচি গুঁড়া দুই চা–চামচ করে, লবঙ্গ কয়েকটা, জয়ত্রী ২ চিমটি,…

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…

  • |

    পেশোয়ারি ভুনা কাবাব

    ক) উপকরণ : গরুর মাংস হাড়সহ এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ এক টেবিল চামচ, জিরা এক চা চামচ, ধনে বাটা এক টেবিল চামচ, টক দই আধা কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিন টুকরা, লবণ স্বাদমতো।   যেভাবে তৈরি করবেন : ১. ওপরের সব উপকরণ একত্রে মেখে মাংস…