|

ডিমের ভিতর ডিম

 ডিমের ভিতর ডিম

উপকরণ:

মুরগির ডিম ৭টি

মজরেলা চিজ ১টি ( অর্ধেক গ্রেট করা,অর্ধেক স্লাইস)

গোলমরিচ গুড়া ১/২ চা চামচ

কাচা মরিচ কুচি ৫টি

রসুন কুচি ২ কোয়া

শুকনা মরিচ গুড়া ১ চা চামচ

টমেটো সস ২ টেবিল চামচ

তেল ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি ও নুন পরিমাণমতো

সাজানোর জন্য গাজর ১টি ও কিছু ধনেপাতা

প্রস্তুত প্রনালি:

প্রথমে নুন দিয়ে ৪টি ডিম সিদ্ধ করতে হবে।এরপর আলাদা একটি বাটিতে মজরেলা চিজের অর্ধেক গ্রেট করে নিতে হবে।এরসাথে কাচা মরিচ,ধনেপাতা কুচি ও নুন মিশিয়ে মেখে রাখতে হবে।তারপর তিনটি ডিম ফেটে মাখানো মিশ্রণে মিশিয়ে দিতে হবে।

এখন সিদ্ধ ডিমগুলো দু’ভাগ করে কেটে হালকা করে ভেজে নিতে হবে।এর সাথে রসুন কুচি,গোলমরিচ গুড়া,টমেটো সস ও একটু নুন দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে।

এরপর ফাটানো ডিমের মিশ্রণটি একটি ছড়ানো প্যানে অল্প তেলে ছেঁড়ে অমলেট বানিয়ে নিতে হবে।চুলার আঁচ থাকবে low heat এ।

 

পরিবেশন:

এরপর হয়ে যাওয়া অমলেটটির উপর সিদ্ধ ডিমগুলো ও স্লাইস চিজ রেখে যত্ন করে রোল করে নিতে হবে.।রোলটির এপিঠ-ওপিঠ ভালভাবে ভাজা হয়ে গেলে তা নামিয়ে স্লাইস করে কেটে নিজের ইছহামত সাজিয়ে গরম-গরম পরিবেশন করতে হবে।

 রেসিপি দাতাঃ

 নামঃ রেহানা পারভীন

rehana-parvin রেহানা-পারভিন @chuijhal.comপেশাঃ গৃহিণী

শখঃ রান্না,বাগান চর্চা।

Similar Posts

  • |

    ওভেন বেকড পাস্তা উইথ চিকেন

    ওভেন বেকড পাস্তা উইথ চিকেন পাস্তা মূলত ইটালিয়ান খাবার যা খেতে  অনেক সুস্বাদু ও জনপ্রিয় ।  বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা অনেক , ছোট বড় সবার খুব পছন্দের খাবার পাস্তা।  অনেক রকমের ও ভিন্ন স্বাদের পাস্তা রয়েছে তার মধ্যে বেকড পাস্তা খুব জনপ্রিয় তাই এমন একটি পাস্তার রেসিপি দিচ্ছি। উপকরণঃ পাস্তা সিদ্ধ-২ কাপ,  চিকেন কিমা-১/২ কাপ, …

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…

  • |

    ক্যারামেল ব্রেড পুডিং

    ক্যারামেল ব্রেড পুডিং পুডিং আমাদের দেশিও খাবার না হলেও এর জনপ্রিয়তা আমাদের দেশে অনেক , যে কোন অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আমরা পুডিং করে থাকি । ক্যারামেল ব্রেড পুডিং একটি ভিন্নধর্মি ও মজার একটি রেসিপি । দেখে নেই এর তৈরির প্রক্রিয়াটি –  রেসিপিঃ উপকরনঃ ডিম ৬ টা তরল দুধ ১ কেজি পাউরুটি ৪ টুকরো কাস্টারড…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…

  • |

    শোল কুচি তে বেগুন ভর্তা

    শোল কুচি তে বেগুন ভর্তা   উপকরণ : বেগুন পোড়া (বড়) : ১টি শোল মাছ (কিউব করে কাটা): ১ বাটি পেঁয়াজ (কিউব করে কাটা)  :১ বাটি সরিষার তেল :৪/৫ টে চামচ হলুদ গুঁড়া ১ চামচ মরিচ গুঁড়া ২চা চামচ ধনে গুঁড়া ২চা চামচ ভাজা জিরার গুঁড়া:২ চামচ লবণ : স্বাদমতো টমেটো কুচি: আধা বাটি ধনেপাতা…

  • |

    শাহী গাজরের পায়েস  

    শাহী গাজরের পায়েস   গাজর খুবই  স্বাস্থ্যকর ও পুস্টিদায়ক একটি সবজি । গাজর অনেক ভাবেই খাওয়া যায় ,রান্না করে বা কাঁচা গাজর ও খেতে খুব মজা। শীতের সবজি হিসেবে এর গুনের শেষ  নেই।  আমরা চালের পায়েস তো অনেক খেয়েছি গাজরের পায়েস হয় তো তেমন খাওয়া হয়নি ,  কিভাবে গাজরের পায়েস বানানো যায় দেখে নেই। উপকরণঃ    গাজর…