
বাদশাহী খিচুরি
খিচুড়ি / July 4, 2015 / zahidulislamjunnunউপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি।

প্রণালি : চিকেন কিমা ধুয়ে সামান্য পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। একটি পাত্রে ২টি ডিম ফেটে রাখুন। চাল ও ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখুন। এবার চুলায় পাত্রে ঘি দিন। ঘি গরম হলে তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে তাতে চাল ও ডাল দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে চিকেন কিমা ও ফেটানো ডিম দিয়ে দিন। এবার চুলায় মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করে উপরে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন।
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments