|

বাড়িতে বিশেষ আয়োজনে রাখতে পারেন চিকেন স্টাফড মাশরুম

মাশরুমকে ব্যাঙের ছাতা বলে অনেকেই যতই অবহেলা করেন না কেন, মাশরুম কিন্তু আসলে অত্যন্ত বহুমুখী খাদ্যগুণ সম্পন্ন। শুধু তাই নয়, এর আছে অনেক ঔষধি গুনাগুণ।  পাশ্চাত্যের খাবারেও যেমন মাশরুমের ব্যবহার হয়, তেমনই দেশী খাবারেও মাশরুম ব্যবহার করা যায় খুব সহজে। শুধু সবজি হিসাবে খাওয়াই নয়, মাশরুম দিয়ে নানা ধরণের সুস্বাদু স্ন্যাক্সও তৈরি করা যায়।বাড়িতে বিশেষ আয়োজনে অথবা বিকেলের আড্ডায় রাখতে পারেন চিকেন স্টাফড মাশরুম।

আসুন, আজ আমরা জেনে নেই সহজ রেসিপিটি-

উপকরন ঃ

  • মাশরুম – ১০ টি বড় আকারের (ক্রেমিনি বা বাটন মাশরুম)
  • পেঁয়াজ – ২ টি (মিহি করে কুচানো)
  • লাল ক্যাপসিকাপ – ১ টি (মিহি করে কুচানো)
  • কাঁচা মরিচ – ২টি (মিহি করে কুচানো)
  • থাইম – ১ চা চামচ
  • পারমেসন চিজ – ১ টেবিল চামচ (গ্রেড করা)
  • অরিগানো – ১ চা চামচ
  • মাখন – ২ টেবিল চামচ
  • চিকেন কিমা – ২০০ গ্রাম
  • গরম মসলা- অল্প পরিমাণে
  • লবন- স্বাদমতো

প্রণালীঃ

  • চিকেন কিমা প্রথমে লবণ দিয়ে ভাল করে সিদ্ধ করে নিন।
  • এবার ৪০০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রিহিট করে নিন।
  • মাশরুমগুলি ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন।
  • মাশরুমের কান্ডটি ভেঙে নিন যাতে মাশরুম বাটির আকার নেয়।
  • মাশরুমের এই কান্ডগুলি ভাল করে মিহি করে কুচিয়ে নিন।
  • একটি ফ্রাইং প্যানে মাখন দিন। আঁচ মাঝারি রাখুন।
  • মাখন গলে গেলে এতে মাশরুমের কান্ড দিয়ে দিন। ২ মিনিট ভাজুন।
  • এতে পেঁয়াজ দিয়ে দিন।
  • মিনিট খানেক ভাজুন যতক্ষণ না পেঁয়াজে হাল্কা সোনালি রং আসছে।
  • এতে মরিচ ও ক্যাপসিকাম দিয়ে দিন।
  • রান্না করুন যতক্ষণ না নরম হচ্ছে
  • এতে চিকেন কিমা দিয়ে দিন।
  • ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।
  • এতে শুকনো মশলা, লবণ ও চিজ দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করুন।
  • আঁচ বন্ধ করে দিন।
  • এই পুরটি মাশরুমে ভরে দিন ভাল করে ঠেসে ঠেসে।
  • তেল দিয়ে গ্রিস করা বেকিং ট্রে তে রেখে ১৫-২০ মিনিট বেক করে নিন।
  • পারমেসন চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • |

    গ্যাস সিলিন্ডার ব্যবহার করুন সাবধানে

    বর্তমানে গ্যাস সিলিন্ডার এর ব্যবহার প্রায় প্রতিটা ঘরে ঘরেই। গ্যাস সিলিন্ডারের ব্যবহারে যেমন দূষণ ও পরিশ্রম উভয়ই কম হয়েছে অন্যদিকে বেড়ে গিয়েছে  বিভিন্ন ঝুঁকি। আমাদের ভুল ব্যবহারে ঘটে যেতে পারে কোন বড় ধরনের  দুর্ঘটনা। এখন তো প্রায়ই শোনা যায় গ্যাসের আগুন থেকে দুর্ঘটনা ঘটার সংবাদ। তাই আমাদের সিলিন্ডার ব্যবহারের সময় অত্যন্ত সচেতন হয়ে ব্যবহার করতে…

  • |

    কুয়াশা ঘেরা শীতে ধোয়া ওঠা জিলাপি

    জিলাপী, কে না পছন্দ করেন! মিষ্টি জাতীয় খাবারের কথা মনে আসলেই প্রথমেই জিলাপীর কথা মনে পড়ে। বাংলাদেশের প্রায় মানুষই জিলাপীর স্বাদ নিয়েছেন বলে আমি মনে করি। তেমন কঠিন কাজ নয়।জিলাপীর পার্ফেক্ট ও সহজ রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য । আশাকরি এই রেসিপি জিলাপী প্রেমী মানুষের ঘরে আলোড়ন তুলবে। প্রয়োজনীয় পরিমান ও উপকরনঃ  এক কেজি সাদা…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…