|

বিয়ের আগে পায়ের যত্ন

বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে সুন্দর!

১। এসেন্সিয়াল অয়েলের ব্যবহার

পানি, রোজ এসেন্সিয়াল অয়েল এবং অলিভ অয়েল ভাল করে মিশিয় নিন। এই পানিতে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এটি আপনার পায়ের ত্বককে নরম করবে এর সাথে মৃত কোষকে দূর করে দেবে।

২। বেকিং সোডা এবং হাইড্রোজেন পারঅক্সাইড

রোদেপোড়া দাগ দূর করতে বেকিং সোড বেশ কার্যকর। ২ টেবিল চামচ হাইড্রোজেন পারঅক্সাইড এবং ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এই পানিতে পা ডুবিয়ে রাখুন। এটি পায়ের রোদে পোড়া দাগ দূর করে পা ফর্সা করে তুলবে।

৩। এক্সফলিয়েট করুন

পা পানিতে ভেজানোর পর স্ক্রাব করতে ভুলে যাবেন না যেন। পা পানিতে ডুবিয়ে রাখার পর পায়ের হিল এবং ত্বক স্ক্রাব করুন। দুধ, মধু এবং লেবুর রস মিশিয়ে সেটিতে পা ভিজিয়ে রাখুন ১০ মিনিট। প্রতিদিন এটি করুন দেখবেন পায়ের কালো দাগ দূর হয়ে গেছে সাথে পায়ের মৃত কোষও।

৪। নেলপলিশ লাগানো বন্ধ করুন

বিয়ের আগের ১০ থেকে ১৫ দিন থেকে পায়ের নখে নেলপলিস লাগানো বন্ধ করুন। কারণ নেলপলিশ আপনার নখের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। নখকে নিশ্বাস নিতে দিন। এতে নখ বিয়ের দিন অনেক উজ্জ্বল দেখাবে।

৫। নারকেল তেল ম্যাসাজ

রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা গোসলের পর প্রতিদিন পায়ে নারকেল তেল ম্যাসাজ করুন। এটি পায়ের রুক্ষতা দূর করে পাকে নরম কোমল করে তুলে। নারকেল তেলের লুরিক অ্যাসিড পায়ের ইনফেকশন দূর করে দেয়। আপনি চাইলে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

৬। সানস্ক্রিনের ব্যবহার

বিয়ের আগে কেনাকাটার জন্য অনেকবার বাইরে যেতে হয়। যতবার রোদে যাবেন ততবার পায়ে সানস্ক্রিন ব্যবহার করুন। এতে করে পায়ে রোদের দাগ পড়বে না। এছাড়া সম্ভব হলে পা মোজা পরে বাসা থেকে বের হন। এটি আপনার পাকে ধুলাবালির হাত থেকে রক্ষা করবে।

৭। হাইড্রেটিং করুন

শরীরের অন্যান্য ত্বকের পাশাপাশি পায়ের ত্বকেরও হাইড্রেটিং এর প্রয়োজন আছে। একটি কলা ম্যাশ করে সেটি পায়ে লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার পায়ের ত্বক নরম করতে সাহায্য করবে।

পা সুন্দর করার জন্য প্রতিদিন যত্নের প্রয়োজন। বিয়ের আগে শত ব্যস্ততার মাঝে কিছু সময় পায়ের জন্য রেখে দিন। চেষ্টা করুন দিনে দুইবার পায়ের যত্ন নিতে। সকালে এবং রাতে ঘুমাতে যাবার আগে প্রোটোলিয়াম জেলী লাগান।

Similar Posts

  • শীতকালে পা ফাটার সমস্যা দূর করতে ঘি

    ত্বকের আদ্রতা ধরে রাখতে ও সুন্দর উজ্জ্বল ত্বক পেতে আমরা নামিদামি নানা কোম্পানির নানা ক্রিম ব্যবহার করে থাকি ।অথচ আমাদের বাড়িতেই সহজ প্রাপ্ত বেশ কিছু জিনিস ত্বকে ব্যবহার করেও কিন্তু আমরা দামি প্রোডাক্ট এর সম্মান উপকার পেতে পারি। আর এ রকমই একটি উপাদান হলো ঘি ।রূপচর্চার ঘরোয়া উপাদান বললে ফলের রস,মুলতানি মাটি সহ একাধিক জিনিসের...
  • |

    বয়সের ছাপ পরতে শুরু করার আগেই তাদের আটকান

    চোখের তলায় ভাঁজ, বলিরেখা, খোলা রোমকূপ, নির্জীব ত্বক এসবই বয়সের ছাপের লক্ষণ। বয়স বাড়লে ত্বকে তার প্রভাব পড়বেই। তবে নিয়মিত পরিচর্যায় ত্বক সতেজ ও সুন্দর রাখা সম্ভব। দীর্ঘদিন ধরে ত্বকের যত্ন না নিলে বেশি বয়সের অনেক আগেই ত্বকে বয়সের ছাপ দেখা যায়। তাই অবহেলা না করে শুরু থেকেই ত্বকের যত্ন নেয়া উচিত। প্রথমেই কী কী…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…