মিষ্টি পরোটা

উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি।
খাস্তা: ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে।
প্রণালী: ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক টুকরার ওপর খাস্তা মাখিয়ে তার ওপর এক চা চামচ চিনি দিয়ে আরেক টুকরা রুটি দিতে হবে। একইভাবে আর করে সব টুকরা রুটি দেওয়া হয়ে গেলে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। এবার এগুলোতে ঘি বা তেল দিয়ে ভেজে নামাতে হবে।


মিষ্টি পরোটা হালুয়ার সঙ্গে অথবা শুধু খেতেও মজা।

Similar Posts

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)। প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে…

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • বাকরখানি

    উপকরণ ক. ময়দা ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি ১. ময়দা গলানো ডালডা, তেল ও লবণ মেখে খাস্তা করে নিন। ২. এবার পরিমাণমতো পানি দিয়ে ময়দা ময়ান করে ঢেকে রাখুন ২ ঘণ্টা। উপকরণ খ. তেল ১ কাপ, ডালডা ১ কাপের…

  • নানরুটি

    উপকরণ ময়দা ৫০০ গ্রাম, ইস্ট আড়াই চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কুসুম গরম দুধ ৪ টেবিল চামচ, তরল দুধ ১৫০ মি.লি., টকদই ১৫০ মি.লি., ডিম ১টি, ঘি ময়দা মাখানোর জন্য ২ টেবিল চামচ, ঘি (গ্রিজ করার জন্য) ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,…

  • আলু পরোটা

    উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো। প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে…