|

মুগডালের বিরিয়ানি

উপকরণ : গরুর মাংস দুই কেজি, পোলাওর চাল এক কেজি, মুগডাল আধা কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, দারুচিনি সাত-আট টুকরা, এলাচ ছয়-সাতটি, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল-চামচ, তেজপাতা চার-পাঁচটি ও টকদই পৌনে এক কাপ।

 

 

প্রণালি : মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে তাতে টকদই মাখিয়ে ২৫-৩০ মিনিট রাখতে হবে। তেল গরম করে কিছু দারুচিনি ও এলাচের ফোড়ন দিয়ে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে পেঁয়াজ বাটা ও অর্ধেকটা আদা ও রসুন বাটা দিয়ে মাংস কষাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। ঝোল শুকিয়ে এলে গরম মসলার গুঁড়া দিয়ে চুলা থেকে নামাতে হবে। মুগডাল ভেজে, ধুয়ে, গরম পানি দিয়ে এমনভাবে সিদ্ধ করতে হবে, যাতে ডাল গলে না যায়। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি গরম করে বাকি পেঁয়াজ কুচি বাদামি রং করে ভেজে তাতে অবশিষ্ট বাটা মসলা ও গরম মসলা দিয়ে কষিয়ে চাল ভাজতে হবে। চাল ভাজা হলে গরম পানি দিতে হবে। ফুটে উঠলে লবণ ও ডাল দিতে হবে। পানি কমে এলে চিনি দিতে হবে।

পোলাওর পানি শুকিয়ে গেলে হাঁড়ি থেকে কিছুটা পোলাও উঠিয়ে কিছু মাংস ও কাঁচা মরিচ দিয়ে আবার পোলাও দিয়ে ওপরে মাংস ও কাঁচা মরিচ ছিটিয়ে এভাবে তিন স্তরে সাজিয়ে দমে দিতে হবে। মুগডালের বিরিয়ানি কাবাব ও সালাদের সঙ্গে পরিবেশন করা যায়।

Similar Posts

  • | |

    গরুর মাংসের আচারি কষা

    গরুর মাংসের আচারি কষা রেসিপিঃ উপকরন : গরুর  মাংস ১ কেজি সরিষার তেল -১ কাপ লবণ-স্বাদমত হলুদের গুড়া- ১ চা চামচ মরিচ গুড়া-  ২ টেবিল চামচ ধনে গুড়া  -২ টেবিল চামচ আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ জিড়া বাটা   – ২ টেবিল চামচ আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে,…

  • |

    দম বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস দুই কেজি, পোলাও বা বাসমতী চাল এক কেজি, আদা বাটা তিন টেবিল-চামচ, রসুন বাটা দেড় টেবিল-চামচ, পেঁয়াজ বাটা চার টেবিল-চামচ, শাহি জিরা বাটা এক টেবিল-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, পোস্তদানা বাটা এক টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাদাম বাটা এক টেবিল-চামচ, টকদই এক কাপ, মিষ্টিদই আধা কাপ, দারুচিনি ছয় টুকরা, ছোট এলাচ ছয় টুকরা, বড়…

  • |

    বিফ মুঠো কাবাব

    উপকরণ : গরুর কিমা ৫০০ গ্রাম, গরম মসলা বাটা ১ টেবিল চামচ (এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিতে হবে), লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল মাখানোর জন্য, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ।   প্রস্তুত প্রণালি :…

  • |

    চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা

    শবে বরাতে রুটি আর সাথে অনেক রকমের হালুয়া তো খাওয়া হয় , মিষ্টির সাথে যদি ঝাল কোন স্পেশাল আইটেম থাকে তাহলে  খাওয়া টা আরও জমে যায় ,তাই আজকে একটি মজাদার  রেসিপি চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা দেওয়া হল- চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা   গরুর মাংসের কালা ভুনা রান্নার কথা না বললেই নয়…

  • |

    ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি

    কাচ্চি বিরিয়ানি উপকরণঃ খাসির মাংস ২ কেজি পোলাওয়ের চাল ১ কেজি ঘি ২৫০ গ্রাম আলু আধা কেজি পেঁয়াজের ভেরেস্তা এক কাপ দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের) এলাচ ১০-১২টি আদা বাটা ২ টেবিল চামচ রসুন বাটা ২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ জিরা আধা চা…

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…