রূপচর্চায় লেবু

আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন ভিটামিন-সি যুক্ত এই ফলের জুড়ি নেই, ঠিক তেমনটিই রূপচর্চার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার । আজ আমরা জানবো লেবু দিয়ে রূপচর্চার কিছু টিপস-

ফেস স্ক্রাব
একটি লেবু প্রথমে  টুকরা করে নিয়ে  রসটুকু বের করে নিন। এরপর এর সাথে  ৯-১০ চামচ দুধ মেশান।যদি কৌটার দুধ হয় তা হলে বেশি ভালো।এবার  যে প্যাক টি  তৈরি হবে তা মুখে মাখুন। হাতের আঙুলের সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করুন প্রথমে  এবার ১০- ১৫ মিনিটের মতো রেখে দেবেন। শুকিয়ে এলে  পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং মরা কোষগুলোও থাকবে না ত্বকে ।

লিপ স্ক্রাবার
আমাদের সকলের ঠোঁট ফেটে যাওয়া কিংবা শুস্ক হয়ে যাওয়ার বিপত্তিটা যদিও শীতকালে বেশি হয়।আবার অনেকের শীতকাল পেরিয়ে যাওয়ায় পর ও এই সমস্যা থেকে যায় । ঠোঁট মসৃণ এবং কোমল করতে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে চিনি মিশিয়ে খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন একটি লিপ স্ক্রাবার।এবার এটি  ঠোঁটে লাগিয়ে ১০-১২  মিনিটের মতো আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আপনি যদি এটি প্রতিদিন ব্যবহার করেন এতে করে ঠোঁট হবে মসৃণ ও ঠোঁটের  কালো দাগও চলে যাবে ।

তৈলাক্ত ত্বকের যত্নে
আসছে গরমকাল তখন  তৈলাক্ত ত্বকের মানুষদেরই ভুগতে হয় সবচেয়ে বেশি। অতিরিক্ত ঘামের কারণে ত্বক হয়ে যায় চিটচিটে ও বিরক্তিকর ত্বক দেখলেই রাগ চলে আসে । কিন্তু আপনি চাইলেই এরও সমাধান করতে পারেন । প্রথমে একটি লেবু নিন এবার  অর্ধেক অংশ থেকে রস বের করে নিয়ে তার  সাথে  মিশিয়ে নিন সমপরিমাণের শসার রস। এবার  ১০-১৫ মুখে মেখে রাখুন। যখন  টান টান অনুভূত হবে তখন পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এই প্যাক টি ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে। এমনকি লোমকূপে ময়লাও জমে থাকতে পারবে না।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে
যারা উজ্জ্বল ও জেল্লাদার ত্বক পেতে চান তারা যা করবেন । প্রথমে একটি লেবু নিয়ে অর্ধেকটা লেবুর রস নিবেন এবং  এতে কিছুটা মধু মিশিয়ে মুখে মাখুন এবং শুকানোর পর ধুয়ে ফেলুন। আমরা সবাই জানি লেবুতে আছে  ভিটামিন-সি’র । আর মধুও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।এই প্যাকটি যদি আপনি  সপ্তাহে ২-৩  দিন ব্যবহারে পেতে পারেন ভালো ফল।

নখের যত্ন
লেবু নখের যত্নেও জুড়ি মেলা ভার। এমনও  অনেক সময় দেখা যায় রান্নাঘরের কাজ করতে গিয়ে হাতে কালো দাগ পড়ে যায়; তখন এক টুকরা লেবু হাতে ঘষে নিলেই দাগ সাথে সাথে চলে যায়। নখ অপরিষ্কার হয়ে গেলেও এই কাজ টি করলেই  সাথে সাথে পাবেন সমাধান।

 

Similar Posts

  • ফর্সা ত্বক পেতে কফির ব্যবহার

    সকালে ঘুম থেকে উঠেই  এক কাপ কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করে অনেকেই । শরীরকে চাঙ্গা করতে  অথবা ক্লান্তি দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন , যে রূপচর্চাতেও কফির ভূমিকা অতুলনীয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  ও ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অসাধারণ কাজ করে । তা হলে চলুন জেনে নেই,…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • শীতে ত্বকের যত্নে মধু

    বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা…

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • ভাতের মাড় দিয়ে রূপচর্চা

    ভাতের মাড় দিয়ে রূপচর্চা মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

Leave a Reply