লাচ্ছা পরোটা রেসিপি

অনেকেই আছে লাচ্ছা পরোটা খেতে পছন্দ করেন। আর আমরা অনেকেই  খেতে খেতে ভাবি , লাচ্ছা পরোটা  তৈরি করতে বুঝি অনেক পরিশ্রম। কিন্তু আসলে  তা নয়। রেসিপি জানা থাকলে লাচ্ছা পরোটা তৈরি করা বেশ সহজ। গরম গরম লাচ্ছা পরোটা খেতে পারেন সবজি, ডাল কিংবা মাংসের তরকারির দিয়ে খুবই মজা । তবে দেরি কেন চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ

ময়দা ২-৩  কাপ
লবণ পরিমাণ মতো
সয়াবিন তেল ভাঁজার জন্য
চিনি ২ চা চামচ
ঘি ভাঁজার জন্য
হালকা গরম পানি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পরিমাণ মতো ময়দা নিবেন । তারপর  তাতে অল্প লবণ, অল্প চিনি এবং কয়েক চামচ তেল দিন। হালকা গরম পানি দিয়ে ভালো ভাবে  মাখাতে থাকুন।এবার  ভালো করে মাখিয়ে পরোটার ডো তৈরি করুন। এখন  ডো থেকে পরোটার মাপ অনুযায়ী ভাগ করে নিতে হবে । এবার একটি করে ভাগ নিয়ে রুটি বেলে নিন। রুটিতে কিছুটা  ময়দা ছিটিয়ে রোল করে নিন। এবার গোল করে পেঁচিয়ে নিন। হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন।
এখন  বেলতে থাকুন। রুটির মতো সুন্দর করে বেলুন। তারপর  ঘি বা তেলে ভেঁজে  নিবেন । দুই পিঠ ভালো করে ভেঁজে নিন। সোনালি হয়ে এলে তুলে পরিবেশন করুন মাংস, সবজি ভাঁজি দিয়ে ।

 

Similar Posts

  • |

    রঙিন আলুর পরোটা

    রঙিন আলুর পরোটা পরোটা ভাজি ডিম সকালের খুবই প্রচলিত একটি নাস্তা আমাদের সবার ঘরে । পরোটা গরুর মাংস বা কলিজার সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি পরোটা টা হয় একটু ব্যতিক্রম তাহলে তো কথাই নেই । আমরা অনেকেই বিভিন্ন রকম সবজি বা  ডালের পরোটা খেয়েছি , আলু পরোটা , ফুলকপির পরোটা মটর শুটির  পরোটা…

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য।   প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি…

  • মেথি পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, চিনি ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ১ চা চামচ, বেকিং আধা চা চামচ, তেল ও ঘি মিশিয়ে ভাজার জন্য, পানি পরিমাণমতো, মেথি ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি ইচ্ছামত প্রস্তুত প্রণালি : ময়দা একটি পাত্রে নিতে হবে। মেথি ৪/৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি…

Leave a Reply