oven-baked-pasta-withchicken
|

ওভেন বেকড পাস্তা উইথ চিকেন

ওভেন বেকড পাস্তা উইথ চিকেন

পাস্তা মূলত ইটালিয়ান খাবার যা খেতে  অনেক সুস্বাদু ও জনপ্রিয় ।  বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা অনেক , ছোট বড় সবার খুব পছন্দের খাবার পাস্তা।  অনেক রকমের ও ভিন্ন স্বাদের পাস্তা রয়েছে তার মধ্যে বেকড পাস্তা খুব জনপ্রিয় তাই এমন একটি পাস্তার রেসিপি দিচ্ছি।

উপকরণঃ

পাস্তা সিদ্ধ-২ কাপ,  চিকেন কিমা-১/২ কাপ,  চিলিসস-২ টেবিল চামচ,  টমেটো পিউরী-৩ টেবিল চামচ,  সাদা গোলমরিচ-১/২ চা চামচ, মজেরেলা- ১/২ কাপ,  চিনি- ১/২ চা চামচ, রসুন কুচি-১ চা চামচ, লবণ পরিমান মতো, হার্বস্-সামান্য পরিমাণ,  বাটার-২ টেবিল চামচ, পরিবেশনের জন্য কালার ক্যাপসিকাম / ব্লাক অলিভ।

প্রস্তুতপ্রণালীঃ

ধাপ-১

প্রথমত পাস্তা পানিতে লবণ ও সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।  এবার একটি প্যানে অল্প বাটার ও রসুন কুচি দিয়ে পাস্তা টস করে নিতে হবে।

ধাপ-২

অন্য একটি প্যানে বাটার ও রসুন কুচি দিয়ে চিকেন কিমা কসিয়ে নিতে হবে। মজেরেলা চীজ ছাড়া একে একে সব উপকরণ দিয়ে চিকেন কিমা রান্না করে নিতে হবে।  আঠালো / ঘন না হওয়া পর্যন্ত।

ধাপ-৩

একটি বেকড ডিসে ধাপ-১ ও ধাপ-২ একসাথে মিশিয়ে উপরে মজেরেলা চীজ দিয়ে ১৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৩ মিনিট ওভেনে রান্না করুন। তৈরি হয়ে গেলো ওভেন বেকড পাস্তা উইথ চিকেন।

oven-baked-pasta-with-chicken ওভেন-বেকড-পাস্তা-উইথ-চিকেন@chuijhal.com

পরিবেশনঃ

এই ওভেন বেকড পাস্তা বিকাল বেলা নাস্তা হিসেবে মেহমানদের জন্য অতি প্রিয়।

রেসিপিদাতাঃ

নামঃ  শামীম বখতিয়ার

shamim-baktiar শামিম-বখতিয়ার@chuijhal.com

পেশাঃ  চাকুরীজীবী

শখঃ  ভ্রমন করা এবং রান্না করা

শামিম বখতিয়ার একজন চাকুরীজীবী কাজের ফাকে ঘুরে বেড়াতে ও রান্না করতে খুব ভালোবাসেন। তার অনেক রান্নার মধ্যে পাস্তার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন।

Similar Posts

  • |

    মিন্সড বিফ স্প্যাগেটি

    মিন্সড বিফ স্প্যাগেটি রেসিপিঃ   উপকরণ: মিন্সড বিফ  – গরুর কিমা – ৫০০ গ্রাম তেল – ২ টেবিল চামচ পেয়াজ কুঁচি – ১ কাপ আদা বাটা – ১ চা চামচ রসুন বাটা – ১/২ চা চামচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    ডুমুরের সন্দেশ

    ডুমুরের সন্দেশ ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেউ এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুরের সন্দেশ রেসিপি । উপকরণঃ ডুমুর ২৫০ গ্রাম,ছানা ১০০ গ্রাম,চিনি ১/৪ কাপ,ঘি…

  • |

    স্পেশাল ম্যাঙ্গো ফালুদা

    স্পেশাল  ম্যাঙ্গো ফালুদা রেসিপিঃ উপকরণঃ সেদ্ধ নুডুলসঃ ১কাপ, সাগুদানাঃ (দুধ,চিনি দিয়ে রান্না করা) ১কাপ, খিরসাঃ দুধঃ ১কাপ, বাদাম (কাজু,পেস্তা) কুচিঃ ১টে.চামচ চিনিঃ ১/৪কাপ, কর্নফ্লাওয়ারঃ ১টে.চা কলা কিউবঃ ১টি, আপেল কিউবঃ১টি, আনারঃ ১টি, আম কিউবঃ১টি, আমের আইসক্রিমঃ ১কাপ, জেলোঃ ২/৩কালারের  প্রণালীঃ কর্নফ্লাওয়ার ছাড়া বাকি উপকরণ ভাল ভাবে মিশিয়ে ফুটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খিরসা বানিয়ে নিন, এবার একটি…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…