খাসির রানের রোস্ট

উপকরণ
১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।

 

প্রণালি
খাসির রান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে পানি শুষে নিতে হবে। এবার ময়দা ও লবণ মাখিয়ে হাড়সহ রানটি তেলের মধ্যে কম জ্বালে ১০ মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার একটি বড় হাঁড়িতে অন্য সব উপকরণ দিয়ে খাসির রানটি ডুবো পানিতে ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘণ্টা সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে প্রয়োজনে আবার পানি দিতে হবে। পানিটা ঘন হয়ে এলে এর সঙ্গে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিতে হবে।

Similar Posts

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…

  • |

    গরুর মগজ ভুনা

    উপকরণ : গরুর মগজ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৬-৭টি, এলাচ, দারুচিনি ২-৩ টুকরা, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ।   প্রস্তুত প্রণালি : মগজ পরিষ্কার করে নিয়ে আধা…

  • |

    কাটা মসলায় গরুর মাংস

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ ৪ টুকরা করা ১ কাপ, আদা চাক চাক টুকরো করা কোয়ার্টার কাপ, রসুনা মোটা টুকরা করা কোয়ার্টার কাপ, শুকনা মরিচ বিচি ফেলে দেওয়া ৭-৮টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, জায়ফল-জৈয়ত্রী ১ চা চামচ, জিরা ভাজা (আস্ত) ১ চা চামচ, বেরেস্তা আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি,…

  • শাহি কাঠি কাবাব

    উপকরণ : মাংসের কিমা ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, বাদামকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ১িট, জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,…

  • | |

    ঝাল বিফ বিরিয়ানি

    উপকরণ : কালিজিরা, কাটারিভোগ বা বাসমতি চাল আধা কেজি, গরুর সিনা বা রানের মাংস এক কেজি, তেল সোয়া কাপ, পেঁয়াজ স্লাইস ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ; হলুদ, মরিচ, জিরা, ধনে ১ চা চামচ করে; এলাচ, দারুচিনি, লবঙ্গ ২টি করে; গোলমরিচ বাটা আধা চা চামচ, তেজপাতা ২টি, জয়ত্রী বাটা…

  • |

    আদানা কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, লবণ ১-২টি চামচ, পেপরিকা ১ চা চামচ, কাঁচামরিচ ১০ গ্রাম, পেঁয়াজ ২টি বড়, পুদিনা পাতা ১০ গ্রাম, জিরা ১টি চামচ, ব্ল্যাক পিপার ১-২ চামচ।   প্রস্তুত প্রণালি : বিফ ও চর্বি মিশিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। অন্যদিকে…