শিউলির ডাল

যা যা লাগবে
কাঁচা মুগ ডাল-১০০ গ্রাম, সর্ষে- আধা চা চামচ, আদা বাটা-আধা চা চামচ, লবণ-স্বাদমতো, কচি শিউলি পাতা-৫টি, ঘি-২ চা চামচ, কাঁচা মরিচ-৪টি।

 

যেভাবে করবেন
কাঁচা মুগ ডাল সিদ্ধ করে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে তাতে সর্ষে ও ২টি কাঁচা মরিচ ফোঁড়ন দিন। শিউলি পাতা ধুয়ে টুকরো করে কড়াইতে ছেড়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে সামান্য লবণ ও আদাবাটা দিয়ে কষে সিদ্ধ ডাল কড়াইতে ঢেলে ফুটতে দিন। নামাবার আগে সামান্য ঘি দিতে পারেন।

Similar Posts

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • আম-ডাল

    উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।     প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি…

  • মুগ চিংড়ির ডাল

    উপকরণ : মুগের ডাল ২৫০ গ্রাম, চিংড়ি ২০০ গ্রাম, আদা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, তেজপাতা ২টি, ছোট এলাচ ২টি, দারুচিনি ২ টুকরো, নারকেল কুচানো ৫ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ, তেল পরিমাণমতো।   প্রণালী : চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। মুগের ডাল ভেজে নেবেন।…

  • ডাল মাখানি

    উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।     প্রণালি : মুগডাল…

  • ডালের বড়া

    যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। যেভাবে করবেন :…

  • মুগ ডালে চিচিঙ্গা

    যা লাগবে : চিচিঙ্গা কুচি ১ বাটি, মুগডাল ভাজা ২ মুঠো, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টা। যেভাবে করবেন : সামান্য পানিতে মুগডাল লবণ দিয়ে আধা সিদ্ধ করে তাতে চিচিঙ্গা কুচি দিয়ে ঢেকে সিদ্ধ করুন। পানি শুকিয়ে চিচিঙ্গা সিদ্ধ হলে নামিয়ে রসুন কুচি তেলে বাদামি করে ভেজে তার ওপর কাঁচামরিচ…