|

আদানা কাবাব

উপকরণ : গরুর মাংস ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, লবণ ১-২টি চামচ, পেপরিকা ১ চা চামচ, কাঁচামরিচ ১০ গ্রাম, পেঁয়াজ ২টি বড়, পুদিনা পাতা ১০ গ্রাম, জিরা ১টি চামচ, ব্ল্যাক পিপার ১-২ চামচ।

 

প্রস্তুত প্রণালি : বিফ ও চর্বি মিশিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। অন্যদিকে পার্সলে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা ছুরি দিয়ে কুচিয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিট ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে শিকে ভরে কয়লার আগুনে চারপাশ পরিমাণ মতো পুড়িয়ে নিন। গরম গরম নানের সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ভাজা মাংস

    উপকরণ : গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।     প্রণালি : মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ…

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • বিফ কোপ্তা কাবাব

    উপকরণ : বিফ কিমা মিহি করে বাটা ৫০০ গ্রাম, আদা বাটা আধা চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গরম মসলা বাটা ১ টেবিল চামচ, (এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ) পেঁয়াজ মিহি করে বাটা আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, সরিষার তেল কিমা মাখার জন্য পরিমাণমতো, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য। বাঁশের…

  • গাজরের কুনাফা

    উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর…

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • জান্নাত-ই-শিরিন

    উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : দুধ জাল দিতে হবে। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ূন। তারপর…