গাজরের কুনাফা

উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর বাদাম ও কিশমিশ দিন।

 

 

কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। যখন আঠালো হয়ে আসবে তখন সেমাই দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। খুব আঠালো হয়ে এলে একটি প্লেটে ঘি মাখিয়ে ঢেলে দিন। এরপর ছাঁচে ফেলে অথবা কেটে সাজিয়ে গাজরের কুনাফা পরিবেশন করুন।

Similar Posts

  • বিফ কোপ্তা কাবাব

    উপকরণ : বিফ কিমা মিহি করে বাটা ৫০০ গ্রাম, আদা বাটা আধা চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গরম মসলা বাটা ১ টেবিল চামচ, (এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ) পেঁয়াজ মিহি করে বাটা আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, সরিষার তেল কিমা মাখার জন্য পরিমাণমতো, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য। বাঁশের…

  • |

    তাক্কা

    উপকরণ : গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।             প্রণালি : হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি…

  • গাজরের ফিরনি

    উপরকণ : দুধ ২ লিটার, পোলাওর চাল ১ মুঠ, গাজর ১ কাপ, চিনি ১ কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, এলাচ ৪টি, ঘি ২ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, জাফরান সামান্য, পেস্তাবাদাম কুচি ২ চা চামচ, কাঠবাদাম কুচি ২ চা চামচ।       প্রস্তুত প্রণালি : প্রথমে চাল আধ ভাঙা করে নিন। দুধ…

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…

  • শামি কাবাব

    উপকরণ : মাংসের কিমা ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, এলাচি-দারুচিনি কয়েকটা, তেজপাতা ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১িট, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, লবণ স্বাদমতো। পুরের জন্য : পুদিনাপাতার কুচি ১…

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…