sahi-jorda শাহি জর্দা
|

আপ্যায়নে শাহি জর্দা

খাবারের আয়োজনের মধ্যে শাহি জর্দা অন্যতম।বেশিরভাগ সময় শাহী জর্দা আমরা বিয়েবাড়িসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠানের দাওয়াতে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু এই শাহী জর্দা।

কিভাবে তৈরি করবেন শাহি জর্দা-

sahi-jorda শাহি জর্দা

উপকরণ

  • পোলাও চাল ২৫০ গ্রাম,
  • চিনি ২৫০ গ্রাম,
  •  ঘি এক কাপ,
  • মোরব্বা টুকরো করে কাটা আধা কাপ,
  • কাজুবাদাম কুচি এক টেবিল চামচ,
  • দুধের সর এক কাপ,
  • গুটি মিষ্টি ১০/১৫টি,
  • জর্দার রং আধা চা চামচ
  • কেওড়ার জল আধা চা চামচ।

তৈরি প্রণালি

  • একটি পাত্রে আধা কেজি পানিতে জর্দার রং দিয়ে চুলায় চাপিয়ে ফুটতে দিন।
  • ফুটে এলে এতে চাল চাপিয়ে সেদ্ধ করুন। পুরো সেদ্ধ করবেন না ।
  • এবার একটি ঝাঁজরিতে সেদ্ধ ভাত ঝরিয়ে নিন।
  • এবার একটি পাত্র চুলায় চাপিয়ে এতে ঘি দিয়ে হালকা গরম করুন।
  • এবার চিনি দিয়ে নাড়তে হবে।
  • চিনি গলে আঠালো হয়ে এলে এতে সেদ্ধ করা পোলাও চালের ভাত দিয়ে এর মধ্যে বাদাম ও মোরব্বা কুচি দিতে হবে।
  • এভাবে চুলায় ১০/১৫ মিনিট পর্যন্ত নেড়ে রান্না করতে হবে।
  • চিনির পানি শুকিয়ে এলে রান্না শেষ হবে।
  • এর ওপর গুটি মিষ্টি ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার শাহি জর্দা।

 

Similar Posts

  • |

    কাস্টার্ড জেলো পুডিং

    কাস্টার্ড জেলো পুডিং কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে । উপকরণঃ দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ,…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • |

    গ্যাসের চুলায় ফিস গ্রিল (তেলাপিয়া) 

    বাচ্চারা রান্না মাছ তেমন একটা খেতে চায় না। তাদের জন্য বাসায় করতে পারেন মজাদার ফিস গ্রিল / ফ্রাই। আমার মেয়ের ভিশন প্রিয় এটা।  আপনিও চেষ্টা করে দেখতে পারেন মজাদার ফিস ফ্রাই। উপকরণ : ১. তেলাপিয়া ১/২ কেজি সাইজের একটি ২. মরিচের গুড়া ১ চা চামচ ৩. সয়া সস ১ টেবিল চামচ ৪. টমেটো সস ১…

  • চিজ পাস্তা

    আমাদের দেশে পাস্তা খুব একটা প্রচলিত খাবার না হলেও বর্তমানে অনেকেই এ খাবারটি খুব পছন্দ করেন। এর স্বাদ ও গন্ধের কারণে পাস্তা অনেকের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে এখন । আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে পাস্তা খেয়ে থাকি মজা করে । কারণ,আমরা  অনেকেই জানিনা  কীভাবে বাসায় পাস্তা রান্না করতে হয়। আপনি চাইলেই খুব সহজে পাস্তা রান্না করতে…

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…