আফগানি মালাই কাবাব

উপকরণ : মুরগির হাড় ছাড়া বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাটা ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পনিরকুচি ৪ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, মালাই ১ কাপ, তেল ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।

 

 

প্রণালি : সিকি কাপ মালাই ও বাকি সব উপকরণ দিয়ে মাংস মেখে ১ ঘণ্টা রাখতে হবে। সাসলিক কাঠিতে ৫-৬টি করে মাংসের টুকরা গেঁথে নিতে হবে। ননস্টিক গ্রিল প্যান অল্প আঁচে ২০ মিনিট চুলায় রাখতে হবে। এরপর মাংসভরা কাঠি দিয়ে মাঝারি জ্বালে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে। হয়ে এলে নামিয়ে পরিবেশন পাত্রে মাংসের কাঠি সাজিয়ে মালাই দিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…

  • মুরগির রোস্ট

    উপকরণ : মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, টক দই ৩…

  • কাটা মসলায় মাংস

    উপকরণ : গরু বা খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি দেড় টেবিল চামচ. বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ (৪ টুকরা করে কাটা) ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, আস্ত রসুন…

  • |

    আফগানি বিফ কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ মিডিয়াম সাইজের ১টি, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, ব্ল্যাক পিপার, হোয়াইট পিপার, লবণ পরিমাণ মতো, অলিভ অয়েল এক কাপের তিনের এক অংশ, ডানো ক্রিম, রাঁধুনী গরম মসলা, আদা পাউডার, রসুন পাউডার ও লেবু।     প্রস্তুত প্রণালি : পেঁয়াজ, লেবুর রস, আদা, রসুন,…

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…