কাশ্মীরি কোফতা কারি

কোফতার উপকরণ : মুরগির মাংসের কিমা আধা কেজি, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশবাটা ১ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, ডিমের কুসুম ১টি, ভাজার জন্য তেল পরিমাণমতো।

কোফতার প্রণালি : সব উপকরণ দিয়ে মাংস মেখে ছোট ছোট কোফতা বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

 

 

 

গ্রেভির উপকরণ : ঘি সিকি কাপ, তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, বেরেস্তা সিকি কাপ, পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশবাটা ২ টেবিল-চামচ, টকদই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, কাজু-আমন্ড-পেস্তা-কিশমিশ গোটা আধা কাপ, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি।

প্রণালি : ঘি ও তেল একসঙ্গে গরম করে গোটা পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশ ভেজে উঠিয়ে রেখে ওই তেলে পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিতে হবে। তাতে সব বাটা মসলা ও গরমমসলা কষিয়ে টকদই ও মিশ্রিত বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভুনে, লবণ ও এক কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে ভাজা কোফতা দিয়ে দিতে হবে। মালাই ও ভাজা বাদাম-কিশমিশ বাদে বাকি সব উপকরণ দিয়ে একটু পর নামাতে হবে। কিছুটা মালাই, ভাজা বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • মাটন বটি কাবাব

    উপকরণ : ১ কেজি মাটন (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনিয়া পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কাস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত প্রণালি :…

  • শাহী আস্ত চিকেন রোস্ট

    যা লাগবে : একটি ফার্মের বড় মুরগি (দেড় থেকে ২ কেজি ওজনের), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, ঘন দুধ ১ কাপ, মাওয়া আধা কাপ, গোলাপজল সামান্য, জর্দার রং আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, ঘি…

  • বিফ কোপ্তা

    উপকরণ : বিফ আধা কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, হলুদ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ পরিমাণ মতো।     প্রস্তুত প্রণালি : বিফ ব্লেন্ড করে নিন। এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ,…

  • খাসির দোপিঁয়াজি

    উপকরণ : মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,…

  • মুঠা কাবাব

    উপকরণ : গরুর মাংসের মিহি কিমা ১ কেজি, পাউরুটির টুকরা ৩টি, দেশি পেঁয়াজ (মিহি কুচি) ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ (মিহি কুচি) ৬টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ২ চা-চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, সিরকা বা লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর…

  • |

    হান্টার বিফ

    উপকরণ : গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।   প্রণালি : মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন।…