|

ইলিশ পোলাও

ইলিশ পোলাও

উপকরণ :
১. পোলাওয়ের চাল ২ কাপ
২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ)
৩. টকদই আধা কাপ
৪. আদাবাটা ১ টেবিল-চামচ
৫. কাঁচা মরিচ ৬-৭টি
৬. তেল ২ টেবিল-চামচ
৭. ঘি আধা কাপ
৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
৯. লবণ পরিমাণমতো
১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ
১১. দুধ আধা কাপ
১২. লেবুর রস ২ টেবিল-চামচ
১৩. পেঁয়াজকুচি কোয়ার্টার কাপ

 

 

প্রণালি :
কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে নিন। এবারে আদা, দই, পেঁয়াজবাটা ও পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে ইলিশ মাছ ও লেবুর রস দিয়ে মৃদু আঁচে ঢেকে ,
দিন। ১০ মিনিট পর মাছের টুকরাগুলো ঝোল রেখে তুলে নিন। ঝোলের কড়াইতে ঘি এবং অর্ধেক বেরেস্তা দিয়ে একটু রান্না করে চাল দিয়ে কষিয়ে গরম পানি (৪ কাপ) ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে কিছু পোলাও উঠিয়ে নিন। মাছের টুকরোগুলো পোলাওয়ের উপর বিছিয়ে দিন। এবার তুলে নেওয়া পোলাও, মাছের উপর দিয়ে বাকি বেরেস্তা ও দুধ দিয়ে ঢেকে দমে দিন। ১৫-২০ পর হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • শাহি মোরগ পোলাও

    উপকরণ : চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পিয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারুচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, ভাজা পিয়াজ।     প্রণালী : মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর…

  • কবুতরের পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া…

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…

  • |

    মজাদার ফিশ কাবাব

      কাবাব সবারই একটি প্রিয় খাবার। পরিবারের সবার জন্য বিশেষ কিছু রান্না করতে চাইলে কাবাব রান্নার কথাই প্রথমে মাথায় আসে। সন্ধ্যা নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন স্বাস্থ্যকর ফিশ কাবাব উপকরণ : ভেটকি মাছ,  পেয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, ধনেপাতা কুচি,  পুদিনা পাতা কুচি, মরিচের গুড়া,  বেসন, পাতি লেবুর রস, ঘি বা…

  • সাদা পোলাও

    উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, ঘি আধা কাপ, দারুচিনি ২ সেমি ৩ টুকরা, এলাচ ৩টি, আদা বাটা ২ চা চামচ, লবণ ১ টেবিল চামচ, পানি ফুটানো ৭ কাপ, কেওড়াজল ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।     প্রণালী: চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায়…

  • চুই ঝাল নিয়ে কিছু অজানা তথ্য

    চুই ঝাল নিয়ে আরও কিছু অজানা তথ্যঃ চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা। মাংস ও মাছ রান্নায় মশলা হিসেবে এর জুড়ি নেই। এটি অত্যš- মুখরোচক, শে¬ষানাশক, গায়ে ব্যথা উপশমে অব্যর্থ এবং হজমীকারক হিসেবে বেশ সহায়ক।…