ভেজিটেবল স্যুপ

উপকরণ : পালংশাক কুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। টমেটো, মাঝারি ২টি। মাখন ৫ টেবিল–চামচ। গাজর, মাঝারি ২টি। পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। আলু, মাঝারি ২টি। ময়দা ২ টেবিল–চামচ। চিনি আধা চা–চামচ। লবণ চা–চামচের সিকি চামচ গোলমরিচ গুঁড়া চা–চামচের সিকি চামচ। ধনেপাতা কুচি ২ টেবিল–চামচ।

 

 

প্রণালি : পালংশাক সিদ্ধ করে কুচি করুন। ফুটানো পানিতে টমেটো কয়েক মিনিট ফুটিয়ে খোসা ছাড়িয়ে টুকরা করুন। ৩ টেবিল–চামচ মাখনে গাজর ও পেঁয়াজ সামান্য ভেজে ৩ কাপ পানি ও আলু দিয়ে সেদ্ধ করুন। ২ টেবিল–চামচ মাখন গালিয়ে এর সঙ্গে ময়দা মেশান। পানিসহ সিদ্ধ সবজি দিয়ে নাড়ুন। ১৫ মিনিট জ্বাল দিন। গরম সুপে টমেটো ও পালংশাক দিন। কাঁটাচামচ দিয়ে সবজি ভেঙ্গে মেশান। মৃদুজ্বালে ৫ মিনিট সিদ্ধ করুন। নামিয়ে চিনি, লবণ, গোলমরিচ ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • হল্যান্ডেইজ স্যুপ

    উপকরণ: মুরগির স্টক ৮ কাপ, ডিম ২টি, ঘন দুধ ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গাজরকুচি আধা কাপ, স্বাদলবণ আধা চা-চামচ, ক্ষীরা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ।   প্রণালি: গাজর ও মটরশুঁটি লবণ পানিতে আধা সেদ্ধ…

  • টক-ঝাল থাই স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৮ কাপ ২। চিংড়ি (লেজসহ) আধা কাপ ৩। মুরগি (ছোট টুকরো) ১ কাপ ৪। পাতলা ও গোল করে কাটা গাজর ১ কাপ ৫। কাঁচামরিচ ৩-৪টি (ফালি করা) ৬। থাই গ্রাস ৪-৫টি ৭। চিলি সস ২ টেবিল-চামচ ৮। টমেটো সস ২ টেবিল-চামচ ৯। সয়াসস ১ টেবিল-চামচ ১০। মাখন ১ টেবিল চামচ ১১।…

  • থাই স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২…

  • টম ইয়াম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম ৩. থাই আদা ১ টুকরা ৪. থাই লেবু পাতা ৪-৫টা ৫. লেমন গ্রাস ২টা ৬. মাশরুম টুকরা ২ টেবিল চামচ ৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ৮. টেস্টিং লবণ ১ চা চামচ ৯. চিনি ২ চা চামচ ১০. ফিশ সস ৩ টেবিল চামচ…

  • চিকেন কর্ন স্যুপ

    উপকরণ : পানি ৮ কাপ, সুইটকর্ন ৪ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লায়ার ৪ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, চিকেন ২ পিস, চিনি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস্ ৪ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। এবার পাত্রে তেল দিয়ে চিকেন দিন,…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…