ক্রিম স্যুপ

উপকরণঃ
১. মুরগির স্টক ৫ কাপ
২. টক ক্রিম ১ কাপ
৩. মাঝারি সাইজের পেঁয়াজ ২টা
৪. মাঝারি সাইজের আলু ২ টা
৫. মাখন ৫০ গ্রাম
৬. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৭. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ
৮. দুধ দেড় কাপ
৯. চিনি ১ চা চামচ
১০. লবণ পরিমাণমতো
১১. গাজর ১ টা
১২. পুদিনা পাতা বা ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

 

 

স্টক তৈরিঃ
১৪ ছটাকের মুরগি, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।

প্রণালীঃ
গাজর মিহি করে কুরিয়ে রাখতে হবে। আলু ও পেঁয়াজ কুচি করে মাখন গরম করে আলু, পেঁয়াজ কুচি হালকা ভেজে গরম স্টকের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার প্যানে ঢালতে হবে। দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে স্যুপে ঢেলে দিতে হবে। কুরানো গাজর, পুদিনা পাতা ও আধা কাপ টক ক্রিম দিয়ে ৫-৭ মিনিট চুলায় রাখতে হবে (যেন সেদ্ধ না হয়) এবং লবণ ও চিনি দিতে হবে। চুলা থেকে নামিয়ে স্যুপবোলে ঢেলে বাকি টক ক্রিম ও পুদিনা/ ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…

  • পাঁচমিশালি সবজির স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. বাঁধাকপি ১ মুঠো ৩. ফুলকপি ১ মুঠো ৪. গাজর আধা মুঠো ৫. বেবিকর্ণ ৩ টা ৬. চাইনিজ বাঁধাকপি ১ মুঠো ৭. মাশরুম টুকরো ২ টেবিল চামচ ৮. রসুন টুকরো ১ টেবিল চামচ ৯. লবণ পরিমাণমতো ১০. টেস্টিং লবণ আধা চা চামচ ১১. চিনি ১ চা চামচ ১২. ফিশ…

  • নুডলস স্যুপ

    উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…

  • টম ইয়াম কুন

    উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা…

  • মিক্সড ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, সবজি ৩/৪ কাপ, মুরগির মাংস অথবা চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল…