গ্রেভি বিফ চিলি

উপকরণ : হাড় ছাড়া মাংস ২ কেজি, কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম, ডিম ৪টি, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, সয়া সস ৩০ গ্রাম, ওয়েস্টার সস ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ২ টেবিল চামচ, কুকিং অয়েল ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম।

 

 

প্রস্তুত প্রণালি : মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিতে হবে। এবার মাংস, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করতে হবে। মাংসগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। একটি ননস্টিক প্যানে বাটার দিতে হবে। বাটার গরম হলে এতে আদা বাটাও দিতে হবে এবং ধীরে ধীরে ফ্রাই করতে হবে। তারপর পেঁয়াজ ও মরিচ দিয়ে ভাজতে হবে বাদামি রঙ না হওয়া পর্যন্ত। এতে মাংসের টুকরাগুলো দিতে হবে। অতঃপর সয়া সস ও ওয়েস্টার সস দিয়ে মেশাতে হবে। এরপর স্টক অথবা পানি দিয়ে কয়েক মিনিট রান্না করতে হবে। তারপর গাঢ় করতে কর্নফ্লাওয়ার দিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য লবণ ও গোলমরিচ দেবেন পরিমাণমতো। ব্যস তৈরি হয়ে গেল আপনার মজাদার স্বাদের খাবার।

Similar Posts

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • জান্নাত-ই-শিরিন

    উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : দুধ জাল দিতে হবে। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ূন। তারপর…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • কাশিক ফালুদা

    উপকরণ : ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ, দুধ ১০০ গ্রাম, জেলি ১০ গ্রাম লাল এবং ১০ গ্রাম সবুজ, মিক্সড ফ্রুটস ১০০ গ্রাম, ফালুদা নুডলস ১৫০ গ্রাম, কাজু বাদাম ১০ গ্রাম, কিশমিশ ১০ গ্রাম।   প্রস্তুত প্রণালি : একটি বড় গ্গ্নাসে আধা গ্গ্নাস পরিমাণ জেলি, নুডলস, আবার জেলি, দুধ, ১ স্কুপ আইসক্রিম, ফ্রুটস, আবার ১ স্কুপ আইসক্রিম…

  • গাজরের কুনাফা

    উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…