চিকেন মানচুরিয়ান

উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ২৫০ গ্রাম, আদাকুচি ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ, ডিম ১টা, পেঁয়াজ মোটা কুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ময়দা ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ আধা চা-চামচ, তেল পরিমাণমতো।

 

প্রণালি : মুরগির টুকরা ধুয়ে পানি ঝরিয়ে নিন। ডিম, লবণ, ময়দা, সামান্য স্বাদ লবণ ও লেবুর রস মুরগির সঙ্গে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখুন। তেল গরম করে মাখানো মুরগি অল্প আঁচে বাদামি করে ভেজে উঠিয়ে রাখুন। পাত্রে আরও একটু তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। এবার এতে টমেটো সস, লবণ, চিনি, স্বাদ লবণ ও ১ কাপ পানি দিয়ে দিন। ফুটে উঠলে সিরকা, গোলমরিচ গুঁড়া, সয়াসস, ভাজা মুরগি ও ধনেপাতা দিয়ে একটু নেড়ে নামান। পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • মেজবানি মাংস

    উপকরণ–১ : মাংস চার কেজি, পেঁয়াজ (অর্ধেক বাটা, অর্ধেক কুঁচি) ২ কেজি, আদাবাটা ২০০ গ্রাম, রসুনবাটা ২০০ গ্রাম, সাদা সরিষাবাটা ৫০ গ্রাম, চিনাবাদামবাটা ৫০ গ্রাম, নারকেলবাটা ২০০ গ্রাম, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণ মতো, টমেটো ১ কেজি, সরিষার…

  • |

    মাংসের শুঁটকি

    উপকরণ : গরুর মাংসের শুঁটকি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি…

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • ঝাল চিকেন ভুনা

    উপকরণ : মুরগির মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব মিলিয়ে ২০ গ্রাম, তেজপাতা ২টি, চিনি ১ চা চামচ, লবণ…