চিকেন মাশরুম বিরিয়ানি

উপকরণ : পোলাওয়ের চাল আধা কেজি, মুরগির মাংস ১ কেজি, মাশরুম ২৫০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, বাদাম বাটা ১ টেবিল চামচ, গরম মসলা সামান্য, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, আলু টুকরা ২৫০ গ্রাম, তেল ২০০ গ্রাম, তরল দুধ ২০০ মিলিলিটার, টক দই আধা কাপ, কিশমিশ, কাজু, পেস্তা কুচি ১ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা চামচ, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, মাওয়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৫টি।

 

 

যেভাবে তৈরি করবেন :

১. মাশরুম কুসুম গরম পানিতে ধুয়ে নিন। আলু ও মাংস ৪ টুকরা করে কেটে ধুয়ে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করুন।
৩. অর্ধেক পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, পোস্তদানা বাটা, টক দই, বাদাম বাটা দিয়ে মাংস মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
৪. আলু ও মাশরুম হালকা ভাজুন। এবার বেরেস্তা করা তেলে মসলা-মাখানো মুরগি লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর আলু ও মাশরুম দিয়ে দিন।
৫. মাংস চুলা থেকে উঠিয়ে কড়াইয়ে ১ কেজি পানি দিন। পানির মধ্যে ১ টেবিল চামচ বেরেস্তা, তরল দুধ, ১ চা চামচ আদা বাটা, গোটা গরম মসলা ও পরিমাণমতো লবণ দিন।
৬. পানি ফুটে উঠলে চাল দিন। ১ চা চামচ চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট বেশি জ্বালে দিয়ে পরে আঁচ কমিয়ে দিন।
৭. মাওয়া, কিশমিশ, বাদাম কুচি, কাঁচামরিচ, বাকি পেঁয়াজ বেরেস্তা, ১ চা চামচ চিনি দিয়ে মেখে নিন।
৮. পোলাও আধাসিদ্ধ হলে আলু, মাশরুম, মাংস ও মাখানো বেরেস্তার মিশ্রণ স্তরে স্তরে দিয়ে ২০ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • |

    আফগানি বিরিয়ানি

    আফগানি বিরিয়ানি রেসিপিঃ উপকরণঃ ১. পেঁয়াজ কুঁচি –  ২ কাপ ২.  তেল – ১.৫ কাপ ৩. পানি – ৪/৫ কাপ ৪. লবণ – ২.৫চা চামচ ৫. মাটন – ৫০০ গ্রাম ৬. রসুন বাটা – ২ টেবিল চামচ ৭. গরম মশলা – ১ চা চামচ ৮. এলাচি পাউডার – ১ চা চামচ ৯. চিনি – ২/৩…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • ঢাকাই বিরিয়ানি

    উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি…

  • প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁপে-গাজর-বরবটি যেকোনো সবজি দেড় কাপ, এলাচি-দারচিনি ২টি করে, আদাবাটা ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বাদামবাটা ১ চা-চামচ, চিকেন কিউব ২টি, লবণ পরিমাণমতো এবং পানি ৩ কাপ।     প্রণালি: চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সবজি ছোট টুকরো করে…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…