|

আফগানি বিরিয়ানি

আফগানি বিরিয়ানি

রেসিপিঃ

উপকরণঃ

১. পেঁয়াজ কুঁচি –  ২ কাপ

২.  তেল – ১.৫ কাপ

৩. পানি – ৪/৫ কাপ

৪. লবণ – ২.৫চা চামচ

৫. মাটন – ৫০০ গ্রাম

৬. রসুন বাটা – ২ টেবিল চামচ

৭. গরম মশলা – ১ চা চামচ

৮. এলাচি পাউডার – ১ চা চামচ

৯. চিনি – ২/৩ টেবিল চামচ

১০. গাজর – ১ কাপ (জুলিয়েন কাট)

১১. কিশমিশ – ১/৪ কাপ

১২. সেদ্ধ বাসমতী  চাল – ১ কেজি

প্রণালীঃ

  ১. প্রথমে একটি প্যানে অল্প সাফোলা অ্যাকটিভ তেল নিয়ে তাতে ১ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাঁজতে থাকুন। এবার এতে মাটন দিয়ে হাল্কা নেড়ে ভেজে নিন। রসুন বাটা দিয়ে মাংস রঙ না বদলানো পর্যন্ত রান্না করুন। খেয়াল রাখবেন যাতে মাংস পুড়ে না যায়।

২. এবার এতে পানি ও লবণ দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। মাংসের স্টক তৈরি হয়ে গেলে তা থেকে মাংস আলাদা করে রেখে দিন। স্টকটি আরও রান্না করুন যতক্ষণ এটি ১-১.৫ কাপ পরিমাণের সমান না হয়। হয়ে গেলে স্টক নামিয়ে ছেঁকে নিয়ে একটি বাটি তে আলাদা করে রেখে দিন।

৩. এবার অন্য একটি ফ্রাইং প্যানে চিনি দিয়ে তা ক্যারামেলাইজ  করে নিন। এবার এতে মাংসের স্টক ঢেলে দিন। এখন এতে ১.৫ চা চামচ গরম মশলা ও এলাচি গুঁড়ো দিয়ে ভালোমত নেড়ে নামিয়ে রেখে দিন।

৪. এখন আর একটি প্যান নিয়ে তাতে তেল ও পেঁয়াজ কুঁচি দিয়ে আবার সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এবার তাতে সেদ্ধ মাংসগুলো দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।

৫. অন্য আর একটি প্যানে তেল দিয়ে তাতে গাজর, কিশমিশ ও ২-৩ টেবিল চামচ চিনি মিশিয়ে ২-৩ মিনিট ভেঁজে নামিয়ে নিন।

৬. সব শেষের পর্বে, একটি পাত্রে আগে থেকে সেদ্ধ বাসমতী চাল দিয়ে তাতে মাটন স্টক দিয়ে দিন। এক এক করে বাকি গরম মশলা ও এলাচি গুঁড়ো ও ভাজা মাংস দিয়ে দিন। তার উপর দিন গাজর ও কিশমিশের মিক্সচার-টি। এবার পাত্রটি একটি ভারী কাপড় দিয়ে উপরে ঢেকে দিন। তার উপর ঢাকনা দিয়ে দিন। ১০-১৫ মিনিট  হতে দিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।

 

পরিবেশনঃ

 

পরিবেশনের সময় কিশমিশ ও কাঠবাদাম কুঁচি দিয়ে দিন উপরে ও সাথে সালাদ দিন ।

রেসিপিদাতাঃ

নামঃনাজিয়া ফারহানা

পেশাঃ রন্ধন শিল্পী

শখঃরান্না করা

Similar Posts

  • |

    চিংড়ি ও আলুর বরা

    চিংড়ি ও আলুর বরা চিংড়ি কে আমরা মাছ বললেও চিংড়ি কোন মাছ না তবে এটি খেতে খুব সুস্বাদু , আলুর সাথে চিংড়ি মাছের এই বরাটিও খুব মুখরোচক । আসুন জেনে নেই এই মুখরোচক রেসিপি টি । রেসিপিঃ  উপকরণঃ   ১. ছোট চিংড়ি মাছ ।  ২. আলু (৩/৪ টি) । ৩. লবণ (পরিমানমতো) । ৪. সয়া…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    স্পেশাল দম কাচ্চি বিরিয়ানি রেসিপি

    দম কাচ্চি বিরিয়ানি এটি খুব জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে, ছোট বড় সবাই পছন্দ করে কাচ্চি বিরিয়ানি, আর এই খাবার টি খেতে সবাই ভিড় করেন বিভিন্ন রেস্টরেন্টে । কেমন হয় যদি আপনি নিজেই ঘরে বসেই এই খাবারটি রান্না করতে পারেন, মেহমান এলে বা বিশেষ কোন দিনে রান্না করে ফেলুন স্বুসাদু ও মজাদার কাচ্চি বিরিয়ানি। ভাবছেন…

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁপে-গাজর-বরবটি যেকোনো সবজি দেড় কাপ, এলাচি-দারচিনি ২টি করে, আদাবাটা ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বাদামবাটা ১ চা-চামচ, চিকেন কিউব ২টি, লবণ পরিমাণমতো এবং পানি ৩ কাপ।     প্রণালি: চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সবজি ছোট টুকরো করে…

One Comment

  1. দশ জনের আন্দাজে রান্না করে সাপ্লাই দিতে পারেন প্লিজ। কতটাকা লাগবে বল্লে আমি পাঠিয়ে দেব। রান্না হলে গিয়ে নিয়ে আসবো। সম্ভব?

Comments are closed.