টম ইয়াম স্যুপ

উপকরণঃ
১. মুরগির স্টক ৬ কাপ
২. মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম
৩. থাই আদা ১ টুকরা
৪. থাই লেবু পাতা ৪-৫টা
৫. লেমন গ্রাস ২টা
৬. মাশরুম টুকরা ২ টেবিল চামচ
৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৮. টেস্টিং লবণ ১ চা চামচ
৯. চিনি ২ চা চামচ
১০. ফিশ সস ৩ টেবিল চামচ
১১. লেবুর রস ১ টেবিল চামচ
১২. লবণ পরিমাণমতো
১৩. টম ইয়াম পেস্ট ২ চামচ
১৪. কারনেশন মিল্ক ৩ টেবিল চামচ
১৫. পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ
১৬. সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

স্টক তৈরিঃ
১৪ ছটাকের মুরগি, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।

টম ইয়াম পেস্ট তৈরিঃ
পেঁয়াজ আধা কেজি, রসুন ২০০ গ্রাম, তেঁতুল ৫০ গ্রাম, মিষ্টি মরিচ গুঁড়া ১০০ গ্রাম, টেস্টিং লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, লবণ আধা চা চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।

 

 

প্রণালীঃ
(১) চিংড়ি মাছের মাথা ও খোসা ফেলে লেজ রেখে দিতে হবে। (২) স্টক চুলায় দিয়ে চিংড়ি মাছ ও বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে লবণ ও চক ঠিক আছে কি না দিখে নামাতে হবে। এবার পেঁয়াজ, রসুন ছিলে কুচি করে কেটে নিতে হবে। তেঁতুল ঘন করে গুলিয়ে দিতে হবে। তেল গরম করে পেঁয়াজ ও রসুন আলাদা করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। গ্রাইন্ডার বা শিল-পাটায় ভাজা পেঁয়াজ, রসুন বেটে নিতে হবে। প্যানে অল্প ভাজা তেল দিয়ে বাটা পেঁয়াজ, রসুন ও পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে মাঝারি জ্বালে নাড়াচাড়া করতে হবে। তেলের ওপরে এলে নামাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে কালো হয়ে না যায়।

Similar Posts

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • থাই স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২…

  • মিক্সড ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, সবজি ৩/৪ কাপ, মুরগির মাংস অথবা চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…