Dalimer-pudding ডালিমের-পুডিং
|

ডালিমের পুডিং

ডালিমের পুডিং

রেসিপিঃ
উপকরণঃ

১।ডালিম ১ কাপ

২।ঘন তরল দুধ ১.৫ লিটার

৩ চিনি ১ কাপ

৪।ডানো ক্রিম ১ কোটা

৫।পানি ১.২ কাপ

৬।ডালিমের কাথ ১ কাপ

৭।চায়না গ্রাস ১০ গ্রাম

প্রনালিঃ
১ম ধাপঃ

প্রথমে চায়না গ্রাস গুলো ছোট ছোট করে  কেটে ৩০ গ্রাম পানিতে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট ।তারপর তা চুলায় অল্প আঁচ এ দিয়ে নারতে হবে যতক্ষণ পর্যন্ত তা গলে না যায়,গলে গেলে,তা গরম জায়গায় রেখে দিতে হবে।তারপর চুলায় প্যান এ পানি এবং ২ টেবিল চামচ চিনি দিয়ে বলক না আশা পর্যন্ত নাড়তে হবে,বলক আসলে তাতে ২ গ্রাম গলানো  চায়না  গ্রাস দিয়ে হাই হিট এ ৫ মিনিট রান্না করতে হবে,তারপর একটি পাত্রে ডালিম এর দানা সাজিয়ে দিয়ে তাতে পানি মিশ্রণ টা দিয়ে দিতে হবে।পাত্রটি ফ্রিজে এ ১০ মিনিট রাখতে হবে।

২য় ধাপঃ

একটি পাত্রে তরল দুধ,চিনি দিয়ে অল্প আছে রান্না করতে হবে ৫ মিনিট,তারপর তাতে গলানো  চায়না গ্রাস দিয়ে আরও ১০ মিনিট রান্না করতে হবে।ঘন হয়ে আসলে,তাতে ডানো ক্রিম এবং ডালিমের কাথ দিয়ে নেরেচেরে চুলা থেকে নামিয়ে রাখতে হবে,ততখনে ১ম ধাপ এর মিশ্রণটি সেট হয়ে গেলে ২য় ধাপ টি ১ম ধাপ এর মিশ্রণ এর উপর আসতে আসতে ঢেলে দিতে হবে।ফ্রিজে ২ ঘণ্টা সেট হওয়ার জন্য রাখতে হবে।

Dalimer-pudding ডালিমের-পুডিং

পরিবেশনঃ

সেট হয়ে গেলে ঠাণ্ডা ঠাণ্ডা কেটে পরিবেশন করতে হবে।

রেসিপিদাতাঃ

নামঃ নাবিলা হোসেন

Nabila-Hossain নাবিলা-হোসেন

পেশাঃ ছাত্রি

শখঃ ক্রাফটিং,রান্নার তৈজসপত্র জমানো ,কার্টুন দেখা

Similar Posts

  • |

    ডিমের রোস্ট

    ডিমের রোস্ট রেসিপিঃ  উপকরনঃ ডিম ৮টি, লবণ ১চা.চা, দারুচিনি ১টি, এলাচ ২/৩টি, পেঁয়াজ বেরেস্তা ১কাপ, মরিচ গুড়ো ১/২চা.চা জয়ফল,জয়ত্রী,  পোস্তদানা, গুড়ো ১/২ চা.চা টকদই ১টে.চা লেবুররস ১চা.চা  আাদা-রসুন বাটা ১টে.চা চিনি ১চা.চা কাঁচামরিচ ৫/৬টি। প্রণালিঃ তেল ও ঘি ২-৩টে.চা ডিম সেদ্ধকরে খোসা ছাড়িয়ে নিন। তেল ও ঘি গরম করে দারুচিনি ও এলাচ ভেজে পেঁয়াজ বেরেস্তা…

  • |

    ভেজিটেবল চাওমিন রেসিপি

    ভেজিটেবল চাওমিন  চাউমিন মানে ভাজা নুডলস।  অনেক সবজি, মাংস দিয়ে যে নুডলস রান্না করা হয় সেটাই আমাদের দেশে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাউমিন নামে পরিচিত  এবং সবার খুব প্রিয় । চলুন দেখি কীভাবে বানাবেন ভেজিটেবল  চাউমিন। উপকরণঃ চাওমিন সিদ্ধ-১প্যাকেট,  বিভিন্ন রকম সবজি-১ কাপ (গাজর, বরবটি, ক্যাপসিকাম, পাতাকপি),  পেঁয়াজ কুচি-২টেবিল চামচ,  রসুন কুচি-১ চা চামচ,  কাঁচা মরিচ-২টি , …

  • |

    নারিকেল দুধে ডিম ভূনা

    নারিকেল দুধে ডিম ভূনা রেসিপিঃ উপকরণ:             ১.ডিম (সিদ্ধ করা)                ২.নারিকেলের দুধ ১ কাপ                ৩.সয়াবিন তেল ১/২ কাপ                ৪.পেঁয়াজ কুচি ১/২  কাপ                ৫.আদা এবং রসুন বাটা ২টেবিলচামচ                ৬.জিরা গুড়ো ১চা চামচ                ৭.ধনিয়া গুড়ো ১চা চামচ                ৯.মরিচ বাটা ১ চা চামচ                ১০.লবণ   প্রয়োজন মতো               ১১.চিনি ২ চা…

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    শাহী ফ্রুট জর্দা

    শাহী ফ্রুট জর্দা উপকরণ- ১)চিনিগুড়া চাল ১ কাপ ২)চিনি ১ কাপ ৩)ঘি ১ কাপ ৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে ৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি) ৬)কেউড়া জল ১ টেবিল চামচ ৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি) ৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত ৯)তেজপাতা ২…