diet-plan ডায়েট-প্ল্যান
|

রোজায় ওজন নিয়ন্ত্রনের উপায়

 

রোজায় ওজন নিয়ন্ত্রনের উপায়

অনেকে ভাবেন রোজা রাখলেই ওজন কমে। আর তাই রোজা রাখেন ঠিকই, কিন্তু ভাঙার পর প্রচুর ভাজাপোড়া, তৈলাক্ত, ভারী ও মিষ্টি খাবার খেয়ে ফেলেন। আবার অনেকে ভাবেন সেহরি বাদ দিয়ে রোজা রাখলে হয়তো ওজন কমবে। এসব করলে আসলে ওজন কমে না।

 

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রোজা রেখে ওজন কমানোর কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

diet-plan ডায়েট-প্ল্যান

পরামর্শ ১

সেহরি ও ইফতারে খুব বেশি ঝাল ও মসলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। এর বদলে প্রচুর পরিমাণ সবজি ও ফল খান। পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণে পাতলা মাংস খান। গরুর মাংস এড়িয়ে চলুন।

 

পরামর্শ ২

সেহরি কখনোই বাদ দেবেন না। এটা দিনের প্রথম খাবার। এই খাবার আপনাকে সারা দিন কর্মক্ষম রাখবে এবং শরীরের শক্তি জোগাবে। এই খাবার বাদ দিলে বিপাক হার কমে যায়। এতে মেদ পোড়ে কম।

 

পরামর্শ ৩

পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ফলের জুস, লাচ্ছি ইত্যাদি খান ইফতারের পর। রোজার সময়ে শরীরকে আর্দ্র রাখা খুব জরুরি। এটি ওজন কমাতে সাহায্য করে।

 

পরামর্শ  ৪

উচ্চ পরিমাণ আঁশ ও প্রোটিনযুক্ত খাবার খান। বিশেষ করে ইফতারের সময় এই খাবারগুলো অবশ্যই খাবেন। কেননা এটাই দিনের শেষ খাবার।

ramadan-diet রমজানে-ডায়েট

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশ খেলে এগুলো বিপাক প্রক্রিয়াকে ভালো করতে সাহায্য করে। এতে ক্যালোরি পুড়তে সহজ হয়।

 

পরামর্শ ৫

রোজা রেখে শুয়ে-বসে থাকবেন না। সারা দিন কর্মক্ষম থাকার চেষ্টা করুন। রোজা রাখলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই হালকা ব্যায়াম করুন এই সময়। যেমন : হাঁটা, সিট-আপস, স্কুয়াটস ইত্যাদি করতে পারেন। রোজা রাখার পাশাপাশি ব্যায়াম করলে এটি ওজন কমাতে সাহায্য করবে।

 

পরামর্শ ৬

ইফতার ও সেহরিতে মিষ্টিজাতীয় খাবার খাওয়া যেন হয়েই যায়। এটা থেকে বিরত থাকা যেন কঠিন হয়ে পড়ে। তবে জানেনই তো মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করুন এই জাতীয় খাবার এড়িয়ে যেতে। এর বদলে ফল, ফলের রস, খেজুর খান।

 

পরামর্শ ৭

ওজন নিয়ন্ত্রণের জন্য আত্মনিয়ন্ত্রণ জরুরি। যখন সামনে অনেক মজাদার খাবার, লোভ সামলানো আসলেই দায়! তবে ফিট থাকতে মনকে নিয়ন্ত্রণ তো করতেই হবে। তাই না? ভারি খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া রোজায় ওজন কমাতে সাহায্য করবে।

সূত্রঃ  ইন্টারনেট

 

Similar Posts

  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • কখন পানি পান করলে বেশি উপকার পাবেন?

    পানির অপর নাম যে জীবন, একথা তো আমরা সেই ছেলেবেলা থেকেই শুনে এসেছি। পানি ছাড়া জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। এই পানি আমাদের শরীর সুস্থ রাখতে সবচেয়ে বেশি দরকারি। পরিচ্ছন্নতার কাজে যেমন পানি প্রয়োজন, ভেতর থেকে নিজেকে সুস্থ রাখতেও তেমনই পানি প্রয়োজন। আমাদের শরীরে ৬০ শতাংশই পানি। শরীরকে সুস্থ রাখতে সারাদিন কমপক্ষে ২ লিটার পানি…

  • ফল খাওয়ার সঠিক সময় কখন?

    সৌন্দর্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু—সব ক্ষেত্রেই ফল উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ফল হলো প্রকৃতি-প্রদত্ত এক আশীর্বাদ। এটি সুস্বাদু ও সহজপ্রাপ্য। তবে এই আশীর্বাদ অভিশাপে রূপ নেয়, যদি এটি গ্রহণের সময় ও পদ্ধতি সঠিক না হয়। প্রায় সবার মাঝেই একটি ভ্রান্ত ধারণা হলো, ফল যেকোনো সময় কেটে খাওয়া যায়। কিন্তু ফল গ্রহণের সুনির্দিষ্ট সময় অনুসরণ করা না হলে…

  • মেয়েদের ওজন কামানোর উপায়

    মেয়েদের ওজন কামানোর উপায়গুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ঘুম, পরিমিত খাওয়া, সবসময় হাসি খুশি থাকা, শরীরের যত্ন নেয়া এবং কিছু ব্যায়াম করা অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুটিয়ে যাওয়া মেয়েদের সমস্যার শেষ নেই। শারীরিক, মানসিক, পারিবারিক এমনি বন্ধুদের মধ্যেও সে হাসির পাত্র এবং বৈষম্যের শিকার। আর আমাদের দেশে এটা আরো ভয়াবহরূপে দেখা যায়। বিশেষকরে বিয়ের সময়, এমনকি চাকরির…

  • এলাচের স্বাস্থ্য গুনাগুন

    এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ-বিসুখ  দূর করতে সাহায্য করে। সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। আমরা সাধারণত রান্নার স্বাদ বাড়াতে  খাবারে সুগন্ধ আনার জন্য এলাচ ব্যবহার করে থাকি। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে।এলাচে  রয়েছে নানা ভেষজও ওষধি  গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে।…

  • এখন চামচ বলে দেবে কত টা সুস্থ আপনার ফুসফুস আর কিডনি…?

    মানুষের পেটের সমস্যা বা ফুসফুসের সমস্যা কোনো বিরল রোগ নয়। তবুও এই রোগগুলো অবহেলা করতে করতেই এক সময় বড় রোগ বাসা বাঁধে শরীরে। সময়ের অভাবে এই রোগগুলো নির্ণয়ে পরীক্ষা করাও হয়ে ওঠে না। কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই পরীক্ষা করতে পারেন যে, আপনার পেট বা ফুসফুসে সমস্যা রয়েছে কিনা। এমন তথ্যই জানা গেছে, ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন…