|

নারকেলের মিষ্টি দুই পদ

নারিকেল অতি পরিচিত এবং বহুল ব্যবহারিত একটি ফল। তরকারি থেকে শুরু করে পিঠা পুলি, সব ধরনের খাবার তৈরিতে নারিকেল দিয়ে তৈরি করা হয়ে থাকে।ঝাল থেকে মিষ্টি সব ধরনের খাবার রান্না করা যায় নারকেল দিয়ে। আজ আমরা নরিকেলের দুই টি মিষ্টি আইটেম এর রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি-

১। নারিকেলের নাড়ু ঃ

নারিকেলের নাড়ু খেতে পছন্দ করি। এটি আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার। অতিথি আপ্যায়ন, উৎসব-পার্বন কিংবা ঘরোয়া আড্ডায় এই খাবারের জুড়ি নেই। খেতে যেমন সুস্বাদু তেমনই এটি তৈরির পদ্ধতিও বেশ সহজ।

 

উপকরণ ঃ

  • নারিকেল- ১টা,
  • খেজুরের গুড়- ২০০ গ্রাম,
  • এলাচ ৩/৪ টি,
  • দারুচিনি ১/২ টুকরো,
  • তেজপাতা ১ টি,
  • ঘি- ১ টে. চামচ,
  • ভাজা তিল- ২ টে. চামচ
  • পানি পরিমান মত।

প্রণালি : 

  • প্রথমে নারিকেল ধুয়ে কুড়িয়ে নিতে হবে।
  • এবার কড়াইয়ে গুড়ের সাথে অল্প পানি মিশিয়ে সাথে কোড়া নারিকেল দিয়ে অনবরত নাড়তে হবে।
  • এভাবে ১০/১২ মিনিট রাখতে হবে।
  • এখন নারিকেল আঠা আঠো হয়ে এলে তাতে ভাজা তিল ও ঘি দিয়ে আবারো নাড়তে হবে।
  • এমন ভাবে নাড়তে হবে যেন লেগে না যায়।
  • চুলার আঁচ কমিয়ে দিয়ে দেখতে হবে নাড়ু হাতে ঠিক মতো হচ্ছে কিনা।
  • এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলে দিন।
  • এখন হাতের তালুতে নিয়ে নাড়ু বানিয়ে পরিবেশন করুন।

নারিকেলের স্বন্দেশ ঃ

নারিকেলের সন্দেশ অনেক মজাদার ও সুস্বাদু একটি খাবার। আপনি সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন এই মজাদার নারিকেলের সন্দেশ, যা নাকি সব বয়সের মানুষের খুবই পছন্দের।

উপকরণ ঃ

  • নারিকেল ১টি,
  • চিনি ১কাপ,
  • গুঁড়া দুধ ১কাপ,
  • ঘি ১ টেবিল চামচ,
  • এলাচি ৩/৪টি,
  • দারুচিনি ১/২ টুকরো,
  • তেজপাতা ১ টি।

 

প্রস্তুত প্রণালীঃ 

  • প্রথমে নারিকেল মিহি করে বেটে নিতে হবে।
  • পাত্রে ১ টেবিল চামচ ঘি দিন।
  • নারিকেল বাটা ঘি তে ছেড়ে দিন।
  • চিনি ও মসলা দিয়ে অনবরত নাড়তে থাকুন।
  • চুলার আগুন কমিয়ে করুন।
  • নারিকেল গুলো নাড়তে নাড়তে যখন গুলিয়ে আসবে তখন দুধ মিশিয়ে নিন।
  • তেজপাতা, এলাচ ও দারুচিনি বেছে তুলে ফেলুন।
  • নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সাথে মিশে যাবে তখন নামিয়ে ফেলুন।
  • একটু ঠাণ্ডা করে পছন্দ মত ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন।

ব্যাস , খুব সহজেই তৈরি হইয়ে গেল নারিকেল এর দুই পদ মিষ্টি খাবার, যা আপনার ও আপনার পরিবারের সবার ই অনেক পছন্দের ।

রান্না ঘরে আপনার হাতের জাদু আরো বাড়িয়ে তুলুন চুইঝাল এর সাথে।

Similar Posts

  • |

    মজাদার প্রন বিরিয়ানি রেসিপি

    প্রণ বিরিয়ানিঃ উপকরণঃ চালের জন্য ঃ বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ দারচিনি ১ টি লবন ১/২ চা চামচ লবঙ্গ ৪/৫ টি এলাচ ৪/৫ টি * ১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা…

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • ভীষণ মজার ডেজার্ট সাবুদানার পায়েস

    কিভাবে রান্না করবেন  ভীষণ মজার ডেজার্ট সাবুদানার পায়েস যত ভালো ভালো খাবারই লিস্ট থাকুক না কেন, খাবারের শেষে পাতে একটু মিষ্টিজাতীয় কোনও খাবার না হলে যেন ঠিক খাওয়াটাই জমে উঠে না। মিষ্টিপ্রিয় জাতি হিসেবে বাঙ্গালি জাতির নাম আছে বেশ । একারণেই আমাদের দেশের মিষ্টির দোকান গুলোর এত জনপ্রিয়তা লাভ করেছে । এ ছাড়া আমাদের দেশে…

  • |

    শাহী গাজরের পায়েস  

    শাহী গাজরের পায়েস   গাজর খুবই  স্বাস্থ্যকর ও পুস্টিদায়ক একটি সবজি । গাজর অনেক ভাবেই খাওয়া যায় ,রান্না করে বা কাঁচা গাজর ও খেতে খুব মজা। শীতের সবজি হিসেবে এর গুনের শেষ  নেই।  আমরা চালের পায়েস তো অনেক খেয়েছি গাজরের পায়েস হয় তো তেমন খাওয়া হয়নি ,  কিভাবে গাজরের পায়েস বানানো যায় দেখে নেই। উপকরণঃ    গাজর…

  • |

    মাছে ভাতে বাঙ্গালী

    পাঁচফোড়নে ট্যাংড়া মাছের তেল ঝাল আমাদের দেশের অতি সহজ লভ্য মাছ গুলোর মধ্যে ট্যাংরা মাছ অন্যতম। বাড়ির পাশের যেকোন মাছ বাজারেই যান না কেন কোন না কোন প্রকারের ট্যাংরা মাছ আপনি ঠিকই পেয়ে যাবেন। আর মাছ প্রিয় বাঙ্গালি ট্যাংরা মাছ বেশ পছন্দ করেই খেয়ে থাকে। তা সে ছোট ট্যাংরাই হোক, কিংবা বড় বড় মোটা হাইব্রিড ট্যাংরাই হোক।…

2 Comments

  1. Create some video about your product (Ruti Maker) to show how it works which will bring confidence to the buyers.

Comments are closed.