|

কুয়াশা ঘেরা শীতে ধোয়া ওঠা জিলাপি

জিলাপী, কে না পছন্দ করেন! মিষ্টি জাতীয় খাবারের কথা মনে আসলেই প্রথমেই জিলাপীর কথা মনে পড়ে। বাংলাদেশের প্রায় মানুষই জিলাপীর স্বাদ নিয়েছেন বলে আমি মনে করি। তেমন কঠিন কাজ নয়।জিলাপীর পার্ফেক্ট ও সহজ রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য । আশাকরি এই রেসিপি জিলাপী প্রেমী মানুষের ঘরে আলোড়ন তুলবে।

প্রয়োজনীয় পরিমান ও উপকরনঃ

  •  এক কেজি সাদা আটা,
  •  ১০০ গ্রাম বেশন,
  • পানি (পরিমাণ মত),
  • তেল (ডুবো তেলে ভাজতে হবে),
  • দারুচিনি, তেজপাতা, এলাচ অল্প পরিমাণে (সিরাতে ব্যবহার করার জন্য),
  • চিনির সিরা (ঘন হতে হবে)।

প্রনালীঃ

  • উপরের পরিমান মত আটা এবং বেশন ভাল করে মিশিয়ে নিন। এবার পানি দিতে থাকুন এবং মিশাতে থাকুন। এই তরলটা এমন হবে যে, না শক্ত না বেশি তরল। যত ভাল করে মিশিয়ে এই তরল বানাবেন জিলাপী ততই জিলাপী মশৃন ও ভাল হবে। বড় চামচ দিয়ে তরল তুলে উপর থেকে নিচে ছাড়ুন, পরার গতিটা খুব কম নয় আবার বেশীও হবে না।
  •  এদিকে এভাবে কাই বানিয়ে রেখে অন্য একটা বড় হাড়িতে চিনির সিরা বানাতে হবে। পানিতে চিনি দিয়ে ভাল করে গুলে (মিশিয়ে) চুলায় গরম করতে হবে এবং বার বার নাড়িয়ে চিনির সিরা গাঢ় করে নিতে হবে। এই তরল সিরাও না বেশি গাঢ় না বেশী তরল হবে। সিরা হয়ে গেলে পাশে রেখে ঠান্ডা করে নিন। জিলাপী ভেজে পরে এই ঠান্ডা সিরায় রাখা হবে।
  • কাই বা তরল হয়ে গেলে চুলায় তেল গরম করতে থাকুন। এবং বিশেষ ভাবে শক্ত কাপড়ের চার কোনার একটা কাপড় লাগে। এই চার কোনার কাপড় টার মাঝে একটা ফুটো আছে, এই ফুটোর সাইজেই জিলাপীর ডায়া হয়ে থাকে (মোটা চিকন জিলাপীর এটাই টেকনিক)। একটা বোলে এই কাপড়টা রেখে তাতে কাই ঢেলে নিতে হবে।
  • এবং গরম তেলে এভাবে কাপড়ে রাখা কাই বা তরল ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে। এটা একটা ওস্তাদি কাজ, অভিজ্ঞতায় হাতের নিপুণতা বাড়ে। জিলাপী বানাতে বড় চওড়া তেলের তাওয়া লাগে। যাতে করে তেলে ডুবিয়ে জিলাপী ভাজা যায় এবং তাপ সমভাবে সব জিলাপীতে লাগে।

  • এবার এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিন।
  •  ভাজা হয়ে গেলে মানে সোনালী রঙ এসে গেলে তুলে চিনির সিরায় রাখুন। উঠানোর সময় জোড়া লেগে থাকা জিলাপী গুলো সাইজ মত ভেঙ্গে দিন এবং সেভাবে তুলে নিন।
  • ঠান্ডা চিনির সিরায় মিনিট ২/৩ ভিজিয়ে রাখুন, কিছুতেই এর বেশী সময় নয়। বেশি সময় রাখলে জিলাপী নরম হয়ে যেতে পারে।
  • এবার সরাসরি জিলাপী গুলো তুলে রাখার স্থানে রাখুন।

ব্যস হয়ে গেল। এবার বাসায় অতিথির সাথে বা নিজেরা নিয়ে বসতে পারেন।

 

জিলাপী বানাতে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে:
* বেশন কিছুতেই বেশি দেয়া যাবে না, কারন এতে তেলে ভাজতে দিলেই সোনালী হয়ে যাবে। ভেজেই সোনালী রঙ্গে আনতে হবে। কালচে ও পোড়া পোড়া হবে না। কাই মিশানোটা খুব ভাল হতে হবে।
* ভেজে সিরাতে বেশি ক্ষন রাখা যাবে না, এতে জিলাপী তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম জিলাপী খেতে মজা নেই।

Similar Posts

  • |

    ক্রীমি চিকেন টিক্কা মাসালা

    মজাদার ক্রিমি চিকেন টিক্কা মাসালার সহজ রেসিপি। প্রথম মেরিনেশনের জন্যঃ উপকরণঃ হাড় সহ চিকেন কিউব 1/2 কেজি টক দই 1/2 কাপ জিরে গুঁড়া 1 চা চামচ ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ আদা বাট 1/2 চা চামচ রসুন বাট 1/2 চা চামচ গরম মশলা 1/2 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ মরিচ গুঁড়া 1/2 টেবিল…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • |

    আপ্যায়নে শাহি জর্দা

    খাবারের আয়োজনের মধ্যে শাহি জর্দা অন্যতম।বেশিরভাগ সময় শাহী জর্দা আমরা বিয়েবাড়িসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠানের দাওয়াতে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু এই শাহী জর্দা। কিভাবে তৈরি করবেন শাহি জর্দা- উপকরণ পোলাও চাল ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম,  ঘি এক কাপ, মোরব্বা টুকরো করে কাটা আধা কাপ, কাজুবাদাম কুচি এক টেবিল চামচ, দুধের…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…