নিমকি পুড়ি

উপকরণ : ময়দা ৪ কাপ, ডিম ১টি, পানি সামান্য, ময়ানের জন্য তেল ১/২ কাপ, কালোজিরা ১/২ চা চামচ, তেল ২ কাপ ভাজার জন্য, লবণ সামান্য।

প্রণালি : প্রথমে ময়দা চেলে নিন। এবার তাতে একে একে তেল, ডিম, কালোজিরা, লবণ ও পানি দিয়ে ময়ান তৈরি করুন। এবার ময়ানটি পাতলা কাপড়ে জড়িয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ২ ঘণ্টা পর ফ্রিজ থেকে নামিয়ে ময়ানটি ২০-৩০টি ভাগে ভাগ করে পুড়ি বেলে নিন। এবার চুলায় অন্য পাত্রে তেল দিয়ে ৩ মিনিট গরম করুন। তেল গরম হলে তাতে পুড়ি হালকা বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

Similar Posts

  • ভাজে কিমা পরোটা

    যা লাগবেঃ কিমা ১ কাপ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি সামান্য, ডিম ১ টা, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, লবণ, ঘি ও তেল পরিমাণমতো, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ।   যেভাবে করতে হবেঃ প্রথমে ময়দা, ঘি, ডিম, বেকিং পাউডার, চিনি ও লবণ একত্রে মিশিয়ে কুসুম…

  • মুচমুচে ঝরকা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য। পানি আধা কাপ, রোস্ট করা সাদা তিল ২ টেবিল চামচ। শিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ কাপ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে রাখুন)। প্রণালি : চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করুন।…

  • নিমকপারা

    উপকরণ : ময়দা ২ কাপ, কালিজিরা আধা চা চামচ (ইচ্ছা), বেকিং পাউডার সিকি চা চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে একসঙ্গে ময়ান দিতে হবে। এবার কালিজিরা ও পানি দিয়ে ভালো করে ময়দায় মেশাতে হবে। একটু মোটা রুটি বেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে…

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ। প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে রাখতে…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • মচমচে মুরালি

    উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন।…