|

পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা

পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা 

রেসিপিঃ

উপকরন :

পাবদা মাছ ১/২ কেজি

নতুন পেঁয়াজ  কুচি: ১/২ কাপ

পেঁয়াজ  কালি/ কলি :১/২ কাপ

কালো জিড়া  : ১চা চামচ

কাচা মরিচ ফালি : ৪ টা 

টমেটো ফালি : ২টা 

লবণ : স্বাদমত 

ধনে গুড়া :১ চা চামচ 

হলুদ গুড়া :১ চা চামচ 

মরিচ গুড়া :৩ চা চামচ 

সরিষা, সয়াবিন একসাথে মেশানো তেল : ৪ টেবিল চামচ 

প্রণালি:

পাবদা মাছ  লবন দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ।

এবার চুলায়  কড়াই গরম করে তেল দিতে হবে ।কালোজিড়া দিতে হবে, ফুটতে থাকলে পেঁয়াজ 

কুচি দিতে হবে ।লবণ ও হলুদের গুড়া দিয়ে নাড়তে হবে নরম না হওয়া অব্দি। চুলার আচ মাঝারি রাখতে হবে।  এবার  একে একে গুড়া  মসলা দিয়ে সামান্য দিয়ে ঢেকে রাখতে হবে। 

২/৩ মিনিট পর ঢাকনা খুলে পাবদা মাছ দিতে হবে । এপিঠ ওপিঠ করে পেঁয়াজ কালি, টমেটো ফালি ও কাচা মরিচ ফালি দিয়ে ঢেকে রান্না করতে হবে ৬ /৭ মিনিট ।

নামাবার আগে লবণ চেখে নামাতে হবে ।

peyaj-kalite-pabda পেয়াজ-কালিতে-পাবদা @chuijhal.comপরিবেশনঃ

একটি পরিষ্কার বাটিতে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে আমাদের দেশের “পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা “

রেসিপিদাতাঃ

নাম: আফরোজা পারভীন ।

afroja-parvin আফরোজা-পারভিন @chuijhal.comপেশা : গৃহিনী ।

শখ : পুরানো  রেসিপি  সংগ্রহ, কারভিং করা অনেক শখের মধ্যে একটা ।

Similar Posts

  • |

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা রেসিপিঃ উপকরণঃ কাঁচা কলা–৪ টা পিয়াজ কুচি-১/২ কাপ কাঁচা মরিচ-৬-৭ টা শুকনা মরিচ-২-৩ টা চিংড়ি-২৫০ গ্রাম রশুন -৬-৭ কোয়া আদা কুচি  – অল্প লবন- স্বাদমতো ধনে জিরা ভাজা গুড়া-১/২ চা চামচ সর্ষের তেল ১/৪ কাপ ধনে পাতা-১/৪ কাপ প্রণালীঃ কাঁচা কলা সিদ্ধ করে চোচা সহ বেটে নিতে হবে। চিংড়ী লবন…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • |

    ওভেন বেকড পাস্তা উইথ চিকেন

    ওভেন বেকড পাস্তা উইথ চিকেন পাস্তা মূলত ইটালিয়ান খাবার যা খেতে  অনেক সুস্বাদু ও জনপ্রিয় ।  বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা অনেক , ছোট বড় সবার খুব পছন্দের খাবার পাস্তা।  অনেক রকমের ও ভিন্ন স্বাদের পাস্তা রয়েছে তার মধ্যে বেকড পাস্তা খুব জনপ্রিয় তাই এমন একটি পাস্তার রেসিপি দিচ্ছি। উপকরণঃ পাস্তা সিদ্ধ-২ কাপ,  চিকেন কিমা-১/২ কাপ, …

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • |

    ফ্রাইড রাইস

    ফ্রাইড রাইস  রেস্টুরেন্টে তো আমরা সবাই ফ্রাইড রাইস খেয়েছি , কিন্তু ঘরে খুব একটা খাওয়া হয় না । এখানে তাই একটি সহজ রেসিপি দেওয়া হল । রেসিপিঃ উপকরনঃ চাল  ১ কাপভেজিটেবল , মন মতো  ১ কাপহাফ কাপ চিকেন হাড় ছাড়াডিম ১ টাপেয়াজ কুচি হাফ কাপকাচা মরিচ ৪ টাআদা কুচি কাটা ১ চামচরসুন কুচি ১ চামচলবন…

  • কলাপাতায় ভাপা ইলিশ

    বাঙালির খাবারের পাতে বাড়তি স্বাদ যোগ করে ইলিশ। ভোজনরসিকের পাতে গরম ভাত আর ইলিশের যেকোনো পদ হলে যেন আর কিছুই লাগে না!ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায় যেমন-  ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, ইলিশের ঝোল কিংবা ইলিশ ভাপা- যেকোনো পদই জিভে জল আনার মতো।তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। কলাপাতায় ইলিশ ভাপা খেয়েছেন তো না…