balish-kebab
|

বালিশ কাবাব

বালিশ কাবাব

উপকরণঃ

গরুর মাংসের কিমা-২ কাপ, বুটের ডাল- ১/৪ কাপ, আদা ও রসুন বাটা- ২টেঃ চামচ করে, হলুদ গুড়া ও মরিচ গুড়া- ২ টেঃ চামচ করে, লবন- স্বাদমত, ধনিয়া গুড়া- ১টেঃ চামচ, জিরার গুড়া-১ টেঃ চামচ, কাবাব মসলা-১ টেঃ চামচ, কর্নফ্লাওয়ার- ৩ টেঃ চামচ, কাঁচামরিচ মিহি কুচি- ১ টেঃ চামচ, পেয়াজ কুচি- ১ কাপ,ধনিয়াপাতা কুচি- ২টেঃ চামচ, গরম  মসলার গুড়া- ১ টেঃ চামচ, এলাচ- ২টি, দারচিনি- ১ পিস, পানি- পরিমাণমত, তেল- রান্নার জন্য ও ভাজার জন্য।

প্রস্তুতপ্রনালীঃ

১ কাপ কিমা ও বুটের ডাল পরিমাণমত পানি দিয়ে ১ টেঃ চামচ করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, লবন, ১/২ কাপ পেয়াজ কুচি, এলাচ ও দারচিনি দিয়ে ভালভাবে সিদ্ব করে পানি শুকিয়ে  পাটায় পিষে নিতে হবে। মিশ্রণটির সাথে কাচামরিচ ও ধনিয়াপাতা কুচি এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার একটি কড়াইয়ে  পরিমাণমত তেল গরম করে তাতে  পেয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। পেয়াজ সামান্য ভেজে তাতে বাকী  আদা ও রসুন বাটা, হলুদ ও  মরিচ গুড়া, কাবাব মসলা, লবন, ধনিয়া ও জিরার গুড়া দিতে হবে। পানি দিয়ে মসলা কষিয়ে তাতে  বাকী কিমাটুকু দিতে হবে। সামান্য কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর কাচা  মরিচ কুচি ও গরম  মসলার গুড়া দিয়ে ৫ মিনিটের মত চুলায় রেখে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এবার ডালের মিশ্রণটি দিয়ে বালিশের আকারে কাবাব বানিয়ে তার ভিতরে পুর দিয়ে সুন্দরভাবে দুই পাশ মুড়িয়ে বালিশ কাবাব বানিয়ে  ডুবো তেলে মধ্যম আঁচে বাদামী করে ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে সস রেখে তার  চারপাশে বালিশ কাবাব দিয়ে শশা, গাজর, পেয়াজ কলি, লেবু দিয়ে সাজিয়ে  পরিবেশন করুন  বালিশ কাবাব।

balish-kebab বালিশ-কাবাব@chuijhal.com

পরিবেশনঃ

সসের উপকরণ- ধনিয়া পাতা মিহি কুচি-২ টেঃ চামচ, কাচা মরিচ মিহি কুচি-১ টেঃ চামচ,  লবন-পরিমাণমত, চিনি-পরিমাণমত, টমেটো সস-২টেঃ চামচ, লেবুর রস-২ টেঃ চামচ। সবকিছু  ভালভাবে মিশিয়ে  নিতে হবে।

অন্যান্য- শশা, গাজর, পেয়াজ কলি, টমেটো।

 রেসিপিদাতাঃ

নামঃ মোঃনুরুজ্জামান নুরু

nuruz-zaman-nuru নুরুজ-জামান-নুরু@chuijhal.com

পেশাঃ ব্যবসায়ী

শখঃ রান্নাবান্না,ঘুরা-ফেরা, বই পড়া

নিজস্ব কিছু তথ্যঃ আমি ছোটবেলা থেকেই আমার আম্মুকে রান্নার কাজে সাহায্য করতাম। নতুন নতুন যেকোন খাবার রান্না করা আমার একটি শখ। পেশায় আমি একজন ব্যবসায়ী। কিন্তু ব্যবসা পরিচালনার পাশাপাশি আমি প্রায়ই বাসায় বা বাইরে বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্না করে থাকি। আমার করা রান্না আমি আমার  পরিবাবের সবাইকে ও আমার বন্ধু-বান্ধবকে খাওয়াতে  ভালোবাসি। আর রান্না একটি শিল্প। আমি চাই রান্নার ক্ষেত্রে আমার সৃজনশীলতা সবাইকে দেখিয়ে আমার প্রতিভাকে আরও বিকশিত করতে।

Similar Posts

  • | |

    পুঁইগোটা দিয়ে শুটকি চচ্চড়ি

    রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ২. পুঁইশাক দেড় কাপ ১. পুঁইশাকের ফুল গোটা সহ এক কাপ ৩. আলু এক কাপ ৪. রসুন এক কাপ ৪. লইট্যা / চ্যাপা শুটকি আধা কাপ ৫. পেঁয়াজ কুচি এক কাপ ৬. টমেটো কুচি একটি ৭. কাঁচা মরিচ ৭/৮ টি ৮. শুকনা মরিচ বাটা / কাশ্মীরি চিলি পাউডার ( ভাল ফ্লেভার ও…

  • | |

    মশুর ভাত ভর্তা

    মশুর ভাত ভর্তা ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম…

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • |

    রঙিন আলুর পরোটা

    রঙিন আলুর পরোটা পরোটা ভাজি ডিম সকালের খুবই প্রচলিত একটি নাস্তা আমাদের সবার ঘরে । পরোটা গরুর মাংস বা কলিজার সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি পরোটা টা হয় একটু ব্যতিক্রম তাহলে তো কথাই নেই । আমরা অনেকেই বিভিন্ন রকম সবজি বা  ডালের পরোটা খেয়েছি , আলু পরোটা , ফুলকপির পরোটা মটর শুটির  পরোটা…

  • |

    ডুমুরের সন্দেশ

    ডুমুরের সন্দেশ ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেউ এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুরের সন্দেশ রেসিপি । উপকরণঃ ডুমুর ২৫০ গ্রাম,ছানা ১০০ গ্রাম,চিনি ১/৪ কাপ,ঘি…