বিকালের নাস্তায় ভিন্ন স্বাদের আলুর মাফিন

তরকারিতে আলুর বিভিন্ন পদ তো আমরা রোজই খাই। তবে বিকালের নাস্তায়, টিফিনে বা সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে একটু অন্যরকম আলুর পদ খেলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমরা এনেছি আলুর ঝটপট নাস্তার অন্যরকম একটি রেসিপি। এতে খাবারের পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে, সময় বাঁচবে, সেই সঙ্গে খুবই কম খরচে খাবারের টেবিলেও আসবে বৈচিত্র্য।

প্রয়োজনীয় উপকরণ

১. তিনটি মাঝারি সাইজের ছোট ছোট কিউব করে কাটা আলু ২. কুঁচানো পেঁয়াজ এক কাপ ৩. কুচি করা কাঁচামরিচ স্বাদমতো ৪. চারটি ডিম ৫. দুটি ডিমের সাদা অংশ ৬. চার বা পাঁচ টেবিল চামচ দুধ ৭. রসুন বাটা অর্ধেক চা চামচ ৮. লবণ পরিমাণমতো ৯. গোলমরিচ গুঁড়া অর্ধেক চা চামচ ১০. টোস্ট বিস্কুটের গুঁড়া দুই টেবিল চামচ ১১. ধনেপাতা

প্রস্তুত প্রণালী

প্রথমে ওভেন ৪০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট ও মাফিনের ছাঁচে সামান্য তেল মালিশ করে নিতে হবে। ওভেনপ্রুফ বাটিতে কাটা আলু, পেঁয়াজ ও গুঁড়া মরিচ একসাথে একটু নেড়ে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে ১০ মিনিট ওভেনে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই প্লাস্টিক পেপারের মাঝে বাতাস বের হয়ে যাওয়ার জন্য একটা ছিদ্র করে দিতে হবে।

এবার ডিম, ডিমের সাদা অংশ, দুধ ও অন্যান্য মসলা অন্য পাত্রে ভালো করে ফেটে নিতে হবে। মাফিনের ছাঁচে আগের আলুর মিশ্রণ ও তার ওপর ডিমের মিশ্রণ দিয়ে উপরে টোস্টের গুঁড়া মাখিয়ে দিন। এরপর ওভেনে ১২-১৫ মিনিট বেক করুন। শেষে দেখে নিতে হবে যেন সামান্য ফুলে ওঠে ও বাদামী রঙের হয়ে যায়। ছুরি দিয়ে ধারগুলো ছাড়িয়ে নিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ঈদে গরুর মাংসের স্পেশাল রেসিপি

    স্পাইসি বিফ রেসিপি উপকরণঃ হাড্ডি ছাড়া গরুর মাংস(ছোট টুকরা)- ২ কাপ রসুন+আদা মিহি কিমা ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার -৩ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১ টি গোল মরিচ -১ চা চামচ কাঁচা মরিচ – ৫-৬ টি বিফ স্টক – ১ কাপ সয়া সস -২ চা চামচ টমেটো সস ২ টেবিল…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • গাজরের হালুয়া তৈরির সহজ উপায়

    গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়, চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি- উপকরণ :  গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা), চিনি- দুই কাপ, দুধ- ২ লিটার, এলাচ- ৩/৪ টা, দারচিনি- ২/৩ টা, কাজুবাদাম- ১০-১২টা, ঘি- ৩-৪ টেবিল…

  • মোমো তৈরির সহজ উপায়

    বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ…

Leave a Reply