বুটের ডাল দিয়ে মাংস রান্না

জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি রেসিপি হল বুটের ডাল দিয়ে মাংস রান্না। এই খাবারটি সবারই খুব পছন্দের। কিন্তু অনেকেই ছোলা বুট দিয়ে মাংস রান্না করার সঠিক পদ্ধতি জানেন না। তাই এই রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই বুট দিয়ে মাংস রান্না করতে পারেন।

উপকরণ:

গরু অথবা খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, লং ৬ থেকে ৭টি, বড় এলাচ ৩টি, ছোট এলাচ ৫ থেকে ৬টি, তেজপাতা ৩টি, দারুচিনি ২ টুকরো, গরম মসলার গুঁড়ো ১ চা চামচ, কালো গোল মরিচ ২০টি, শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, প্রয়োজন মতো কাঁচা মরিচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো ১ চা চামচ, রান্নার তেল আধা কাপ।

প্রণালী:

প্রথমে একটি বাটিতে ৫০০ গ্রাম ছোলা বুটের ডাল নিতে হবে। এবার এগুলো পানি দিয়ে ২৫ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। (পানি ডালের দ্বিগুণ হতে হবে কারণ ডাল ভিজলে ফুলে উঠবে)। তাহলে এটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। এবার একটি হাড়িতে ৫০০ গ্রাম মাংস নিন (গরু বা খাসি যেকোন মাংস নিতে পারেন)। এর মধ্যে পেঁয়াজ কুচি এক কাপ, লং ৬ থেকে ৭ টি, বড় এলাচ ৩টি, ছোট এলাচ ৫ থেকে ৬ টি, তেঁজপাতা ৩ টি (ছিড়ে দিতে হবে), দারুচিনি কয়েক টুকরো, গোল মরিচ ২০টি, শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ আঁটটি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা দুই টেবিল চামচ, তেল আধা কাপ, কাঁচা জিরা বাটা এক চা পরিমাণ দিয়ে দিতে হবে।

পেঁয়াজগুলোকে খুব ভালো ভাবে মসলার সঙ্গে মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজগুলো খুলে খুলে যায়। তবে এটা মেরিনেশনের সময় পেঁয়াজগুলো থেকে আলাদা রস বের হবে ও গলতে খুব সুবিধা হবে। খুব ভালো করে সমস্ত মসলার সঙ্গে মাংস মেখে নিতে হবে। মাখার উপরই মেরিনেশন ও স্বাদ নির্ভর করে। মাখানো হলে ঢাকা দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হাড়িটা চুলায় দিয়ে ফুল আঁচে মিনিট মাংস রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যখন মাংসের তেল উপরে উঠে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস কষিয়ে নিতে হবে। ৮০ ভাগ সেদ্ধ না হওয়া পর্যন্ত মাংস এভাবেই নেড়ে রান্না করতে হবে। বাকি ২০ ভাগ ডালের সঙ্গে সেদ্ধ করতে হবে।

 

একটি হাড়িতে পানি নিয়ে এক চা চামচ লবন দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে পানি ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে সেদ্ধ করে নিন। ডালের উপর ফেনা উঠলে বা ডালের রঙ পরিবর্তন হলে এটি সেদ্ধ করা হয়ে যাবে। চুলা বন্ধ করে ডাল নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই সেদ্ধ করা ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মসলা, ডাল ও মাংস একসঙ্গে মিশে যায়। এগুলো বারবার নেড়ে চেড়ে কষাতে হবে। কষানোর সময় তেল উপরে উঠে আসবে।

অল্প অল্প পানি দিয়ে মাংসের সঙ্গে ডাল ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যত বেশি কষানো হবে এর স্বাদ ততই বেড়ে যাবে। এতে মাংস ও ডালের মধ্যে সমস্ত মসলাগুলো ঢুকে যাবে। এবার দুই কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন। তবে খাওয়ার সময় কাঁচা মরিচের খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। পানি শুকিয়ে আসলে গরম মসলার গুঁড়ো এক চামচ ও ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিতে হবে। এগুলো খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। এবার নেড়ে মসলা মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এভাবে কিছু সময় রান্না করার পর যখন পানি মাংস ও ডালের গাঁয়ে থাকবে তখন চুলা বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার ভাত, পোলাও কিংবা রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করুন বুটের ডাল দিয়ে রান্না করা গরুর মাংস।

 

Similar Posts

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

  • মুরগির মাংসের রান্নার রেসিপি

    মাংসের মধ্যে মুরগির মাংস সব চাইতে সুস্বাদু এবং ছোট বড় সবারই খুব পছন্দ মুরগির মাংস । নিয়মিতই সবাই মুরগির মাংস আমরা খেয়ে থাকি। আজকে আমরা একটি সুস্বাদু মুরগির মাংস রান্নার রেসিপি জানাবো। উপকরণ : – মুরগির মাংস ৫০০-১০০০ গ্রাম – আদা বাটা ১-২ চা চামচ – রসুন বাটা ১-২ চা চামচ – জিরা বাটা ১-২…

  • |

    খাসির ইয়াখমি এবং বিফ পা

    বেতিক্রমি এই রেসিপি দুটি পাঠিয়েছেন ফাহিনুর বেগম লাকি। যারা একটু ভিন্ন স্বাদ ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখি নেই রেসিপি দুটো! খাসির ইয়াখমি উপকরণঃ খাসির গোস্ত ১  কেজি টকদই ১ কেজি বেসন ১ টেবিল চামচ তেল ৫ টেবিল চামচ লবন স্বাদমত মউরি গুড়া ৬ টেবিল চামচ আদাবাটা ২ টেবিল চামচ…

Leave a Reply