বিকেলের নাস্তায় ‘নুডলস সবজি রোল’

ঝটপট নাস্তা হিসেবে আজকাল ভেজিটেবল রোলের চাহিদা দিন দিন বাড়ছে। সহজেই নানা ধরনের সবজি যোগ করা যায় তাই ভেজিটেবল রোল পুস্টির দিকে দিয়ে অনন্য, নুডলস সবজি রোল অনেক মজার।   

আজ বিকেলের নাস্তায় থাকছে নুডলস ভেজিটেবল রোলঃ 

চলুন আজ দেখে নেই বাচ্চাদের প্রিয়-অপ্রিয় মিশ্রণে তৈরি ‘নুডলস সবজি রোল।

প্রথমে দেড় কাপ ময়দা, এক চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণ মতো পানি নিয়ে ভালোভাবে মেখে খামির/মন্ড তৈরি করে রেখে দিন আধা ঘণ্টা। দুইটা নুডলস সিদ্ধ করে পানি ঝড়িয়ে নিন এবং একটা ডিম সেদ্ধ করে রাখুন।

এবার প্যানে তেল গরম করে একটি মাঝারি আকারের পেঁয়াজ কুঁচি ও আধা কাপ মুরগির কিমা/গরুর কিমা/চিংড়ি দিয়ে কিছুক্ষণ ভাঁজুন। কিছুটা ভাঁজা হলে এতে একটি ডিম আর পছন্দের সবজি কুঁচি যেমন, মটরশুঁটি এক কাপ, বাঁধাকপি কুঁচি আধা কাপ, একটা গাজর কুঁচি, একটা ক্যাপ্সিকাম এর অর্ধেক কুঁচি করে দিয়ে আরো কিছুক্ষণ ভাঁজুন। এই সবজি গুলো না পেলে হাতের কাছে যে সবজি পাবেন সেটাই ব্যবহার করুন, মোট কথা নানা ধরনের সবজি দিয়ে মজাদার পুস্টিকর নাস্তা তৈরি করতে হবে যেটা বাচ্চারা মজা করে খাবে।

এরপর সেদ্ধ নুডলস, স্বাদমতো লবণ, এক টেবিল চামচ সয়াসস, দুই টেবিল চামচ  টমেটো সস, ৩/৪ টা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে এর ওপর একটা সেদ্ধ ডিম কুঁচি করে সবজি আর নুডলসের সাথে মেশান।

এবার ময়ান করে রাখা ময়দা দিয়ে পাতলা করে ছোট ছোট আকারের রুটি বেলে হালকা সেঁকে নিন। এখন এই রুটির ভেতরে একপাশে সবজি আর নুডলসের পুর রেখে রুটির অন্য পাশ ভাঁজ করে নিয়ে গোল করে দুই দিকের মুখ বন্ধ করে নিন। এবার গরম ডুবো তেলে মচমচে বাদামী করে ভেঁজে নিন। বিকেলের নাস্তায় বাচ্চাদের পরিবেশন করুন সস বা চাটনির সাথে গরম গরম “নুডলস সবজি রোল”।

নুডলস এর রেসিপি নিয়ে নানা জন নানা ভাবে ট্রল করে তবে নুডুলস আসলেই আমাদের ব্যাস্ত জিবনের অনেকটা সময় বাঁচিয়ে দিচ্ছে। এছাড়া যে সকল নারীরা চাকরি এবং সংসার একহাতে সামলান তাদের জীবনে নুডুলস আশীর্বাদ হয়ে এসেছে। দেবী দুর্গার মত সকল নারীর রয়েছে ১০ হাত!

সকল সুপার মমদের জন্য বিম্নম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

Similar Posts

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • ফলি মাছের কোপ্তা

    দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা। উপকরণ ফলি মাছ মাঝারি ২ টা পেঁয়াজ কুঁচি ১/২ কাপ কাচামরিচ কুঁচি ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ১/৪ কাপ নারকেল বাটা ১/৩ কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ হলুদ গুঁড়া ১.৫ চা…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …

  • |

    গ্যাসের চুলায় ফিস গ্রিল (তেলাপিয়া) 

    বাচ্চারা রান্না মাছ তেমন একটা খেতে চায় না। তাদের জন্য বাসায় করতে পারেন মজাদার ফিস গ্রিল / ফ্রাই। আমার মেয়ের ভিশন প্রিয় এটা।  আপনিও চেষ্টা করে দেখতে পারেন মজাদার ফিস ফ্রাই। উপকরণ : ১. তেলাপিয়া ১/২ কেজি সাইজের একটি ২. মরিচের গুড়া ১ চা চামচ ৩. সয়া সস ১ টেবিল চামচ ৪. টমেটো সস ১…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

Leave a Reply